আত্ম হিসাব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : আলীমুশ্বান সাইমুন
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৭ টি লেখনী ৩৪ টি দেশ ব্যাপী ২৬৭৯ জন পড়েছেন।
Saymun
দুই যুগের বসন্ত পেরিয়েছি আজ আমি
তবুও খুঁজে পাইনি জীবনে 
প্রশান্তিময় বসন্তের হাতছানি, 
সময়ের স্রোতে শৈশব থেকে কৈশোর আজ যুব তরী.
তবুও কাটেনি জীবনে ক্লান্তির ঘানি । 


এ বসন্ত প্রকৃতিকে জাগালেও নিরুপায় পথিক আন্দোলিত হয়নি
সদা ব্যাকুল ভগ্ন দিশেহারা পথিক মন খুজে ফিরি 
পল্লী মার কাননে কুসুম তলি, 
যান্ত্রিক নগরে কর্মধারা কারারুদ্ধ আজি.
হাফ ছেড়ে বাঁচতে চাইলেও পাইনা মুক্ত নিঃশ্বাস খানি। 

বসন্তের পর বসন্ত হয়ে যায় সময়ের ইতি
এ সবই আমার ভাবিয়া ভাবিয়া, বেলাশেষে আমার নই তো আমি
স্রোতের মোহনায় পথিক আজ দিকবেদিক হারা পাল ছেঁড়া মাঝি,
ভাসিয়া যায় নয়ন স্রোতে ভাবি মোর নাহি খেয়াপারের  পুঁজি.
খোদা বিনে সে পথে কে হবে মোর কান্ডারী।

হায় ! হায় ! হায় ! একি করিলাম এই জমানায় রাখিলাম গাথি
উন্মত্ত মায়ায় সাজালাম কত বাড়ি গাড়ি আর রমণী
তোমায় আমি সাজিয়ে কি হবে প্রকৃতি, 
আজও তো বিদিশার মাতাল উন্মত্ত রঙ্গিন নেশায় বিভোর আমি.
তুমি রাঙাও আমায় যেন চির শেষ বসন্ত কে অনন্ত কাল আনন্দময় সাজাতে পারি। 

রচনাকাল : ২৬/২/২০২১
© কিশলয় এবং আলীমুশ্বান সাইমুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 5  Cyprus : 1  Europe : 23  France : 3  Germany : 6  India : 152  Japan : 1  Romania : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 21  Spain : 1  Sweden : 16  Ukraine : 3  United Kingdom : 14  United States : 170  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 5  Cyprus : 1  Europe : 23  
France : 3  Germany : 6  India : 152  Japan : 1  
Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 21  Spain : 1  
Sweden : 16  Ukraine : 3  United Kingdom : 14  United States : 170  
Vietnam : 3  
© কিশলয় এবং আলীমুশ্বান সাইমুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আত্ম হিসাব by Saymun is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭৪৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী