বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩২৬৬ জন পড়েছেন।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে
নব বসন্তের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্তের রং মাখে সবুজ তরুর শাখে
সুসজ্জিত নব কিশলয়,
প্রভাত পাখির গান কোকিলের কুহুতান
চিত্ত অতি সুপ্রসন্ন হয়।

এ গাঁয়ের রাঙাপথে চলে গাড়ি ভোর হতে
পাশে তার আছে তালবন,
পরিধানে রাঙা শাড়ি জল নিয়ে যায় বাড়ি
গলি পথে চলে বধূগণ।

বসন্তের আগমনে শিমূল পলাশ বনে
লাল ফুলে ভরা চারিদিক,
অজয় নদীর চরে সোনারোদ পড়ে ঝরে 
নদীজল করে ঝিকমিক।

শাল পিয়ালের বনে বাজে বাঁশি ঘনে ঘনে
সাঁওতালী রমণীরা নাচে,
মহুলের নেশা লাগে হৃদয়ে পুলক জাগে
অজয় নদীর ঘাট কাছে।

সাঁঝের আঁধার নামে আমাদের এই গ্রামে
ঝোঁপেঝাড়ে জোনাকিরা জ্বলে,
মধ্যরাতে চাঁদ উঠে আকাশে তারারা ফুটে
জোছনার রাশি ঝরে জলে।

রচনাকাল : ২৬/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 11  China : 9  Europe : 5  France : 4  Germany : 9  Hungary : 1  India : 233  Iran, Islamic R : 1  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 16  Taiwan : 1  Ukraine : 3  United Kingdom : 14  United States : 200  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 11  China : 9  Europe : 5  France : 4  
Germany : 9  Hungary : 1  India : 233  Iran, Islamic R : 1  
Lithuania : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 16  
Taiwan : 1  Ukraine : 3  United Kingdom : 14  United States : 200  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৩৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী