বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৪০৮৮ জন পড়েছেন।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে
নব বসন্তের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তের রং মেখে কোকিল উঠিল ডেকে
কুহু কুহু ডাকে আমবনে,
গাঁয়ের পথের বাঁকে পাখি ডাকে তরুশাখে
ফুল ফুটে কুসুম কাননে।


পুঞ্জে পুঞ্জে অলিগণ করে মধু আহরণ
গুঞ্জরিয়া উড়ে ফুলে ফুলে,
শিমূল পলাশ বনে রং লাগে দেহে মনে
বক উড়ে অজয়ের কূলে।


পূর্বদিকে উঠে রবি মনে হয় যেন ছবি
নদীচরে ছড়ায় কিরণ,
নদীতটে বটগাছে, প্রভাত পাখিরা নাচে
হেরি নব মধুর মিলন।


বধূ আসে রাঙাপথে জল নিয়ে নদী হতে
দ্রুতপদে চলে নিজ ঘরে,
পাশ দিয়ে সারি সারি চলিছে গরুর গাড়ি
বাঁশি বাজে সুরে মন ভরে।


দিনশেষে পড়ে বেলা সাঙ্গ দিবসের খেলা
পশ্চিমেতে সূর্য বসে পাটে,
শালবনে চাঁদ উঠে লক্ষ লক্ষ তারা ফুটে
রাত্রি নামে অজয়ের ঘাটে।
রচনাকাল : ২৪/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 3  Europe : 22  France : 2  Germany : 9  Hungary : 1  India : 164  Ireland : 1  Japan : 1  
Lithuania : 1  Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 16  Sweden : 1  Ukraine : 3  United Kingdom : 13  United States : 137  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 3  Europe : 22  
France : 2  Germany : 9  Hungary : 1  India : 164  
Ireland : 1  Japan : 1  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 5  Saudi Arabia : 16  Sweden : 1  Ukraine : 3  
United Kingdom : 13  United States : 137  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১৪৬৪৬
  • শুভ জন্মদিন
  • Goutam
    Goutam
  • প্রকাশিত অন্যান্য লেখনী