বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮৬৩ জন পড়েছেন।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে
নব বসন্তের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্ত পরাগ মাখে কিশলয় তরুশাখে
ফুল বনে অলি দল আসে,
পূবদিক রাঙা হয় অজয় তটিনী বয়
সোনালী কিরণে রবি হাসে।

শুনি বসন্তের গান কোকিলের কুহুতান
আনন্দে হৃদয় ওঠে ভরে,
নদীবাঁকে রাঙাপথে জল নিয়ে নদী হতে
গায়ের বধূরা চলে ঘরে।  
    
শিমূল পলাশ বনে আসে ধেয়ে অলিগণে
গুন গুন করে সারাবেলা,
সকাল বিকাল ধরে অজয়ের নদীচরে
শালিকেরা বসে করে খেলা।

বসন্তের আগমনে শাল পিয়ালের বনে
সাঁওতালী রমণীরা নাচে,
ধামসা মাদল বাজে মহুল বনের মাঝে
অদূরে অজয় নদী কাছে।

সাঁঝের আঁধার নামে দীপ জ্বলে গ্রামে গ্রামে
পূর্ণিমার রাতি মনোহর,
রাতি কাটে ভোর হয় শীতল সমীর বয়
সুশীতল অজয়ের চর।

রচনাকাল : ২৩/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 9  Europe : 3  France : 2  Germany : 9  India : 141  Oman : 1  Portugal : 1  Romania : 5  Russian Federat : 4  
Saudi Arabia : 13  Spain : 1  Ukraine : 3  United Kingdom : 11  United States : 125  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 9  Europe : 3  France : 2  
Germany : 9  India : 141  Oman : 1  Portugal : 1  
Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 13  Spain : 1  
Ukraine : 3  United Kingdom : 11  United States : 125  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬১৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী