বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮৮৮ জন পড়েছেন।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে
নব বসন্তের কবিতা (প্রথম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আজি বসন্তে আম্র কাননে
কোকিলের কুহুতান,
পথের বাঁকে তরুর শাখে
প্রভাত পাখির গান।

ফুলের বনে ফুটেছে ফুল
আসে অলি দলে দলে,
শঙ্খ চিলেরা অম্বরে ভাসে
পাখা মেলে উড়ে চলে।

অজয় কূলে তরুর তলে
রাখাল বাজায় বাঁশি,
কলসী নিয়ে জল আনতে
যায় যে টুনির মাসি।

অজয় চরে বিকাল হলে
পড়ে আসে যবে বেলা,
নদীর জলে কিরণ ঝরে
শেষ দিবসের খেলা।

দিবস শেষে রজনী আসে
রাত্রিশেষে ভোর হয়,
পূব আকাশে তপন হাসে
কুলু কুলু নদী বয়।

রচনাকাল : ২৩/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 15  Canada : 59  China : 10  Europe : 3  France : 3  Germany : 8  Hong Kong : 1  Hungary : 15  Iceland : 1  
India : 445  Japan : 4  Kyrgyzstan : 1  Malaysia : 2  Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 21  Singapore : 1  South Africa : 1  Spain : 1  
Ukraine : 3  United Kingdom : 15  United States : 315  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 15  Canada : 59  China : 10  
Europe : 3  France : 3  Germany : 8  Hong Kong : 1  
Hungary : 15  Iceland : 1  India : 445  Japan : 4  
Kyrgyzstan : 1  Malaysia : 2  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 21  Singapore : 1  South Africa : 1  Spain : 1  
Ukraine : 3  United Kingdom : 15  United States : 315  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্তের ছোঁয়া লাগে.... হৃদয়ে পুলক জাগে নব বসন্তের কবিতা (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬২৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী