মুখোশ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৫৩ টি দেশ ব্যাপী ৬১৫৬৩ জন পড়েছেন।
Purbali Chakrabarty
মেয়েটি শেষ বারের মতো কেঁদে উঠে চুপ করে গেল।ডাক্তার বললেন সময় ফুরিয়েছে। মা-বাবার কাঁদার ক্ষমতা টুকুও নেই।মেয়েকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা সবই বৃথা।তাই তারা আজ বড় ক্লান্ত।এখন শুধু ভাবছে সৎকারের খরচ টুকু জোগাড় হবে তো?এতদিন ভুগল,কেউ একবারও খোঁজ নিলোনা তার।বরং আত্মীয়দের ফোন করলেই শুনতে হয় অজস্র কটুবাক্য।হাত পাতা  না কি তাদের স্বভাব হয়ে গেছে আজকাল। প্রতিবেশীরা দূর থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করে। তাই মা বাবা আর  ডাকে  নি কাউকে। যারা এতদিন খোঁজ নেয়নি তাদের কে আজ আর ডাকা বৃথা।তাই আর দেরি না করে মেয়েকে নিয়ে তারাই রওনা হল শ্মশানের দিকে।হায়রে!কি ভবিতব্য ।যাকে একদিন পরম আদরে পৃথিবীতে এনেছিল মা- বাবা আজ তাকেই নিজেদের হাতে  শেষ বিদায় জানাতে হচ্ছে।তফাৎ শুধু একটাই।মেয়ে আসার সময় প্রচুর লোক পাশে ছিল,তখন তার বাবার ভালো চাকুরি ছিল।তারপর হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে চাকুরি বন্ধ হল।এক নিমেষেই পাল্টে গেল প্রতিবেশী, আত্মীয় স্বজনদের মনের চেহারা গুলো, খুলে গেল সমাজের ভালোমানুষ এর মুখোশ।

রচনাকাল : ২২/২/২০২১
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 4  Europe : 24  France : 2  Germany : 1  India : 135  Ireland : 8  Japan : 2  Lithuania : 1  Pakistan : 1  
Russian Federat : 7  Saudi Arabia : 16  Sweden : 15  Ukraine : 2  United Kingdom : 6  United States : 184  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 4  Europe : 24  France : 2  
Germany : 1  India : 135  Ireland : 8  Japan : 2  
Lithuania : 1  Pakistan : 1  Russian Federat : 7  Saudi Arabia : 16  
Sweden : 15  Ukraine : 2  United Kingdom : 6  United States : 184  
Vietnam : 1  
লেখিকা পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মুখোশ by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১২৭২০১৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী