অভিধান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : হিরণ্ময় দত্ত
দেশ : India , শহর : হাবরা, পশ্চিমবঙ্গ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৩১ টি লেখনী ৫৪ টি দেশ ব্যাপী ১০৮০৩ জন পড়েছেন।
তুমি কবিতার শব্দ ভাণ্ডার
শব্দের অভিধান।
তুমি আমার কবিতার ভাষা
সমৃদ্ধ ভাষা জ্ঞান।
তুমি কবিতার সৃষ্টিশীলতা 
তুমি মননশীলতা।
তোমার মাঝে খুঁজে পাই 
যত কবিতার কথা।
তুমি সকল ভাবনার উৎস
আমি হই চিন্তাশীল।
তুমি বিনা ভাষা হারা হয়ে
কবিতা হয় অমিল !
সৃজনশীল মন আমার আজ 
তোমাতে প্রেরণা পায়।
তুমি বিনা চিন্তাশূন্য হয়ে মন
বাকরুদ্ধ হয়ে যায়।
সৃষ্টির পিছনে অদৃশ্য থেকে
জাগরিত কর শক্তি।
জ্ঞানের দেবী তুমি সরস্বতী 
তোমায় শ্রদ্ধা-ভক্তি।
রচনাকাল : ২২/২/২০২১
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Angola : 1  Australia : 1  Canada : 3  China : 2  Czech Republic : 1  Europe : 1  France : 1  Germany : 6  India : 135  Ireland : 1  
Japan : 1  Portugal : 1  Romania : 1  Saudi Arabia : 18  Sweden : 18  Ukraine : 1  United Kingdom : 11  United States : 108  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Angola : 1  Australia : 1  Canada : 3  China : 2  
Czech Republic : 1  Europe : 1  France : 1  Germany : 6  
India : 135  Ireland : 1  Japan : 1  Portugal : 1  
Romania : 1  Saudi Arabia : 18  Sweden : 18  Ukraine : 1  
United Kingdom : 11  United States : 108  Vietnam : 4  
© কিশলয় এবং হিরণ্ময় দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অভিধান by Hiranmay Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৯১
  • প্রকাশিত অন্যান্য লেখনী