অবুঝ শিশু
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুজাতা দাস
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ৫ টি লেখনী ২৫ টি দেশ ব্যাপী ২০১৮ জন পড়েছেন।
দুরন্ত এক শিশু ----
অসংখ্য প্রশ্ন নিয়ে 
      ছুটে চলেছে উত্তরের আশায় 
দাঁড়াবার যেন সময় নেই।।
পৃথিবীর সৃষ্টি কেমনে 
           প্রশ্ন যে তাহার।।
কিভাবে দাঁড়িয়ে আছে এ বৃক্ষ 
কেমনে ফোটে ফুল, কলিকা থেকে?
পুকুর পাড়ে  গিয়ে দেখে 
       সাঁতার কাটে মৎস্য 
          কী ভাবে  ?
উত্তর যে নেই তার কাছে।
কখনো খোলা আকাশের দিকে তাকিয়ে বলে 
রাত নামলেই কেন জ্বলে ওঠে 
     অজস্র আলো 
ব্যথা হয় না কি তোমার বুকে ?
     মনের ভিতর উঠেছে ঝড় 
    কেমনে পাবে সে উত্তর।।।।
রচনাকাল : ২২/২/২০২১
© কিশলয় এবং সুজাতা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 9  China : 4  Europe : 22  France : 1  Germany : 7  India : 145  Ireland : 2  Japan : 1  Pakistan : 1  
Saudi Arabia : 14  Sweden : 19  Ukraine : 1  United Kingdom : 9  United States : 155  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 9  China : 4  Europe : 22  
France : 1  Germany : 7  India : 145  Ireland : 2  
Japan : 1  Pakistan : 1  Saudi Arabia : 14  Sweden : 19  
Ukraine : 1  United Kingdom : 9  United States : 155  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          সুজাতা দাস পূর্ব বর্ধমান জেলার রামপুর গ্রামে ৯ই মে মাসে জন্মগ্রহণ করেন।

উনি ওনার ঠাকুরদা 'শ্রী হারাধন দাস' এর কাছে সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন। 

এসবের পাশাপাশি ভ্রমণ করতে এবং গান গাইতে উনি পছন্দ করেন। 
                          
© কিশলয় এবং সুজাতা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অবুঝ শিশু by SUJATA DAS is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৯৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী