শেষপত্র
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : দীনবন্ধু দাস
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ১৯ টি লেখনী ৪২ টি দেশ ব্যাপী ৮৪৫০ জন পড়েছেন।
মনে পড়ে আমাদের সেই প্রথম দেখা?
দুজন দুজনের প্রথম চোখে চোখ রাখা ।
হৃদয়ে যেন সমুদ্রের ঢেউ করছিল আনাগোনা,
কত কথাই না বলতে চেয়েছিল, তুমি জানোনা ।
কলেজে  সেই বকুল গাছের তলে,
কুসুমের মাল্য গেঁথে পড়িয়েছিলে আমারই গলে।
স্থির দৃষ্টিতে দেখেছিলে আমার এ নয়ন,
তবুও ভরেনি তোমার অবুঝ মন ।
মিষ্টি হেসে বলেছিলে গো আমায়,
যাব না কখনো আমি ছেড়ে তোমায় ।
আজ দু নয়নের জলে অন্তর যায় ছিঁড়ে,
তবুও আসোনা ফিরে আমার এই ঘরে ।
রাশি রাশি স্মৃতি যেন আসছে ভেসে আমার মনেতে,
অগণ্য কষ্টের পরেও পারছিনা সেগুলি  দূরে ঠেলতে ।
সন্ধ্যা প্রদীপ বসে আছে তোমারও অপেক্ষায়,
উজ্জ্বল ভাবে উঠবে জ্বলে আলতো ছোঁয়ায় ।
শুনেছি নাকি ঊষা ঘুমায় সমুদ্রেরই জলে,
সোনার থালা ঝলমলিয়ে ওঠে প্রভাত হলে।
তেমন আমিও সকাল হতে সন্ধ্যা নির্বাক লোচনে,
দূরের মার্গে চেয়ে থাকি কখন তুমি আসবে ছুটে হাসি ভরা আননে ।
হঠাৎ পড়লো মনে হাজার তারার মাঝে তুমি  একটি তারা,
খুশিতেই আছো আমায় ছাড়া ।
জানি তুমি আসবেনা কভু ফিরে,
তবুও এ পত্র চিরকাল থাকবে আমার অন্তরে ।।
রচনাকাল : ২২/২/২০২১
© কিশলয় এবং দীনবন্ধু দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 11  Europe : 23  France : 1  Germany : 5  Hungary : 1  India : 164  Ireland : 5  Japan : 2  Russian Federat : 11  
Saudi Arabia : 15  Serbia : 1  Sweden : 19  Ukraine : 1  United Kingdom : 10  United States : 169  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 11  Europe : 23  France : 1  
Germany : 5  Hungary : 1  India : 164  Ireland : 5  
Japan : 2  Russian Federat : 11  Saudi Arabia : 15  Serbia : 1  
Sweden : 19  Ukraine : 1  United Kingdom : 10  United States : 169  
Vietnam : 3  
কবি পরিচিতি -
                          দীনবন্ধু দাস পূর্ব বর্ধমান জেলার রামপুর গ্রামে ১০ই মে মাসে জন্মগ্রহণ করেন।

বর্তমানে উনি বাংলায় স্নাতক বিভাগে পাঠরত। উনি ওনার ঠাকুরদা 'শ্রী হারাধন দাস' এর কাছে সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন। 

এসবের পাশাপাশি বাগান তৈরি করা এবং গান-আঁকার প্রতি তার শখ আছে। 
                          
© কিশলয় এবং দীনবন্ধু দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শেষপত্র by Dinabandhu DAS is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৫১৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী