শান্তি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : দীনবন্ধু দাস
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , ফেব্রুয়ারী
প্রকাশিত ১৯ টি লেখনী ৩৮ টি দেশ ব্যাপী ৭৮৯৮ জন পড়েছেন।
রাতের পরে ঘুমের স্বপন 
ধন দৌলত হাজার রতন।
ঘুম ভাঙে মায়ের এক ছোট্ট ডাকে 
জেগে দেখি শুয়ে আমি ছেঁড়া কাঁথাতে।
সুখের আশায় ছুটে গিয়ে 
      সদাই দুঃখ মেলে।
   দেখি নাকো চেয়ে 
সুখ যে আছে কারও মনে।
     এই বিপুল বিশ্বে
খুঁজি হায় মরে।
যাহারই পানে দেখি চেয়ে 
কিছু না কিছু কষ্ট রয়েছে তার মনে।
কেউ বা মরে শরীরের ব্যাধির জ্বালায়
আবার আমিও মরি ধনের আশায়।
তাই আমি চেয়ে চেয়ে দেখি
 কোথায় আর শান্তি ।
   ঘুরে ঘুরে খুঁজে বেড়াই
  একটু শান্তির আশায় ।
তবুও ভাবি আছে কি টানা 
 আমার কপালে ভাগ্যের রেখা।
এ জীবনে আর মিলল না 
 একটু খানি সুখের ছোঁয়া ।
তাই মনে মনে ভাবি চিরতরে দুঃখ ভুলেই 
পাব আমি শান্তি, আমার দেহের শেষকৃত্যের পরেই ।।
রচনাকাল : ২২/২/২০২১
© কিশলয় এবং দীনবন্ধু দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Brunei Darussal : 1  Canada : 39  China : 3  Europe : 22  France : 1  Germany : 4  Hungary : 1  India : 199  Iran, Islamic R : 1  Ireland : 4  
Japan : 2  Morocco : 1  Russian Federat : 13  Saudi Arabia : 16  Sweden : 18  Ukraine : 1  United Kingdom : 10  United States : 176  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Brunei Darussal : 1  Canada : 39  China : 3  Europe : 22  
France : 1  Germany : 4  Hungary : 1  India : 199  
Iran, Islamic R : 1  Ireland : 4  Japan : 2  Morocco : 1  
Russian Federat : 13  Saudi Arabia : 16  Sweden : 18  Ukraine : 1  
United Kingdom : 10  United States : 176  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          দীনবন্ধু দাস পূর্ব বর্ধমান জেলার রামপুর গ্রামে ১০ই মে মাসে জন্মগ্রহণ করেন।

বর্তমানে উনি বাংলায় স্নাতক বিভাগে পাঠরত। উনি ওনার ঠাকুরদা 'শ্রী হারাধন দাস' এর কাছে সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন। 

এসবের পাশাপাশি বাগান তৈরি করা এবং গান-আঁকার প্রতি তার শখ আছে। 
                          
© কিশলয় এবং দীনবন্ধু দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শান্তি by Dinabandhu DAS is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪২১৩৫৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী