রক্ত দিয়ে লেখা মাতৃভাষা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৩৭৩৬২ জন পড়েছেন।
অমর একুশে, বাঙালির পথদিশা, অমর একুশে দিবস আমাদের হৃদয়াপ্লুত ঐশ্বর্য, অমর একুশে আমাদের প্রাণের স্পন্দন। অমর একুশে শহীদ দিবস, মাতৃভাষা দিবস। ঐ দিনে আমরা স্মরণ করি ভাষা-আন্দোলনে যারা হাসি মুখে প্রাণ বলিদান দিয়ে মাতৃভাষার মান অক্ষুন্ন রেখে গেছেন। রক্তের বিনিময়ে কিনেছি আমরা আমাদের ভাষার স্বাধীনতা। তাই বাংলা ভাষাকে শ্রদ্ধা সহ সম্মান জানানো আমাদের সকলের পবিত্রতম দায়িত্ব ও কর্তব্য।


১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা। আজ আত্মমর্যাদায় সমুন্নত এক জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর অন্তহীন প্রেরণার নাম একুশে ফেব্রুয়ারি।


রক্ত দিয়ে লেখা মাতৃভাষা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


আমার তরুণ ভাইদের
তাজা রক্তে রাঙানো
সেই একুশে ফেব্রুয়ারী।


কবিতার পাতায়
কথা বলে আজি
কালো অক্ষরের সারি।


বিপ্লবী এই বাংলায়
বারুদের গন্ধ আজ
সৌরভ ছড়ানো বাতাসে ।


আজও এই বাংলায়
নীল আকাশের গায়
চাঁদ ও তারারা হাসে।


আকাশে তারা আছে,
কিন্তু তারা নেই, যারা
ভাষার তরে দিয়েছে প্রাণ।


বুলেট বিদ্ধ তাজা
তরুণের রক্তে লেখা
বাংলা মাতৃভাষার গান।


রচনাকাল : ২১/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 3  China : 7  Europe : 3  France : 3  Germany : 9  India : 171  Iran, Islamic R : 1  Ireland : 2  Pakistan : 1  
Palestinian Ter : 1  Romania : 2  Russian Federat : 7  Saudi Arabia : 18  Sweden : 8  Ukraine : 2  United Kingdom : 12  United States : 160  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 3  China : 7  Europe : 3  
France : 3  Germany : 9  India : 171  Iran, Islamic R : 1  
Ireland : 2  Pakistan : 1  Palestinian Ter : 1  Romania : 2  
Russian Federat : 7  Saudi Arabia : 18  Sweden : 8  Ukraine : 2  
United Kingdom : 12  United States : 160  Vietnam : 4  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রক্ত দিয়ে লেখা মাতৃভাষা by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৭১৭৩২
  • প্রকাশিত অন্যান্য লেখনী