রক্তে লেখা মাতৃভাষা
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৪২৭ জন পড়েছেন।
আসুন, আজকের মাতৃভাষা দিবসে, শত শহীদদের স্মরণে, তাদের প্রতি শ্রদ্ধা আর সম্মান জানাই। মাতৃভাষার মান ও সম্মান রক্ষার জন্য আমরা সংকল্প করি। আমাদের পরিচয় আমরা হিন্দু নই, আমরা মুসলমান নই, আমাদের পরিচয় আমরা বাঙ্গালী, বাংলা ভাষাভাষী সকলেই আমরা এক জাতি এক প্রাণ। আসুন, আমরা মাতৃভাষাকে যথাযোগ্য সম্মান দিই, সোচ্চার কণ্ঠে বলি-বাংলা ভাষা আমার গর্ব, আমার অহংকার। সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

রক্ত দিয়ে লেখা মাতৃভাষা
          কলমে-    লক্ষ্মণ ভাণ্ডারী


শত শহীদের               রক্ত দিয়ে লেখা
           আমাদের মাতৃভাষা,
মাতৃভাষার তরে           জীবন দিয়ে যাঁরা
           দিয়ে গেল ভালবাসা।


হাসিমুখে প্রাণ             দিল বলিদান
           বাংলা ভাষার তরে,
তাদের শোকে             বাংলা মায়ের
           দুই চোখে অশ্রু ঝরে।


বাংলা আমাদের           জন্মভূমি মা
           বাংলা আমাদের ভাষা,
বাংলার গর্বে               ফুলে উঠে বুক
            জাগে নব নব আশা।


রক্তমূল্য দিয়ে              কিনেছি আমরা
             মাতৃভাষা স্বাধীনতা,
বহুদিন পরে                মায়ের আজিকে
             ঘুচিল দুঃখ ব্যথা।


বাংলায় মোরা               কথা বলি আর
             বাংলায় গাহি গান,
বাংলার শ্যামল             মাটিতে ফলে
             সোনার ফসল ধান।


আসিছে অমর              একুশে ফেব্রুয়ারী
             শুনি তারই আহ্বান,
মাতৃভাষা দিবসে            নিলাম শপথ
             রাখিব ভাষার মান।
রচনাকাল : ২১/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 12  Europe : 25  France : 4  Germany : 10  India : 164  Iran, Islamic R : 1  Ireland : 5  Japan : 14  Malaysia : 1  
Pakistan : 1  Russian Federat : 6  Saudi Arabia : 14  Sweden : 8  Ukraine : 2  United Kingdom : 13  United States : 189  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 12  Europe : 25  France : 4  
Germany : 10  India : 164  Iran, Islamic R : 1  Ireland : 5  
Japan : 14  Malaysia : 1  Pakistan : 1  Russian Federat : 6  
Saudi Arabia : 14  Sweden : 8  Ukraine : 2  United Kingdom : 13  
United States : 189  Vietnam : 4  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রক্তে লেখা মাতৃভাষা by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৯৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী