ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮৭০ জন পড়েছেন।
ফাগুন আসে..... বসুধা হাসে
আমের শাখে কোকিল ডাকে
ফাগুনের কবিতা (দশম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

ফাগুনে পরশ লাগে হৃদয়ে পুলক জাগে
গাহে পাখি তরুর শাখায়,
বসন্তের আগমনে পলাশ শিমূল বনে
অলিদল গুন গুন গায়।

ফুল ফুটে রাশি রাশি রাখাল বাজায় বাঁশি
সোনা রোদ ঝরে নদীচরে,
রাঙাপথ গেছে বেঁকে জল নিয়ে নদী থেকে
গাঁয়ের বধূরা চলে ঘরে।
প্রকৃতির রং ধরে রূপ দেখি মন ভরে
তরুশাখে নব কিশলয়,
অজয় নদীর ধারা বহিছে পাগল পারা
অবিরাম কল কল বয়।

খুশিতে মেতেছে সবে বসন্তের উত্সবে
অজয় নদীর ঘাট কাছে,
ধামসা মাদল বাজে সেজে অপরূপ সাজে
সাঁওতাল রমণীরা নাচে।

দিবসের অবসানে সাঁঝের আঁধার নামে
জোনাকিরা জ্বলে দেয় আলো,
পূর্ণিমার চাঁদ উঠে গগনেতে তারা ফুটে
জোছনায় দেখে লাগে ভালো।
রচনাকাল : ২০/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 4  Europe : 3  France : 3  Germany : 13  India : 142  Iran, Islamic R : 1  Philippines : 1  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 21  Ukraine : 3  United Kingdom : 13  United States : 122  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 4  Europe : 3  France : 3  
Germany : 13  India : 142  Iran, Islamic R : 1  Philippines : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 21  Ukraine : 3  
United Kingdom : 13  United States : 122  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬২০
  • প্রকাশিত অন্যান্য লেখনী