ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০১৮৮০ জন পড়েছেন।
ফাগুন আসে..... বসুধা হাসে 
আমের শাখে কোকিল ডাকে
ফাগুনের কবিতা (নবম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্ত এসেছে আজি নতুন সাজেতে সাজি
প্রকৃতির শোভা মনোহর,
বসন্তের আগমনে ফুল ফুটে ফুল বনে
অদূরে অজয় নদীচর।

নদীর ঘাটের কাছে পলাশের বন আছে
নদীবাঁকে পিয়ালের বন,
খেজুর গাছের সারি মাঝে তাল ও সুপারি
পাখিদের গানে ভরে মন।

ফাল্গুনে ফুলের বনে আসে মধু আহরনে
অলিদল উড়ে ফুলে ফুলে,
বহে নদী অবিরাম আছে ছোট ছোট গ্রাম
অজয় নদীর দুই কূলে।

হৃদয়ে পুলক জাগে দেহে মনে রং লাগে
মধুকর করিছে গুঞ্জন,
রবির কিরণ মাখি পল্লবিত তরুশাখী
বিহগেরা করিছে কূজন।

শুনি বসন্তের গান কোকিলের কুহুতান
পুলকিত প্রাণ আর মন,
ফাগুনের উত্সবে হাসি গান কলরবে
সবে আজি খুশিতে মগন।

রচনাকাল : ২০/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 1  Europe : 23  France : 3  Germany : 5  India : 127  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 16  
Ukraine : 3  United Kingdom : 13  United States : 123  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 1  Europe : 23  France : 3  
Germany : 5  India : 127  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 2  Saudi Arabia : 16  Ukraine : 3  United Kingdom : 13  
United States : 123  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২১৫৪৩
  • শুভ জন্মদিন
  • kushal
    kushal
  • প্রকাশিত অন্যান্য লেখনী