রং নাম্বার
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : অর্ণব দত্ত
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৭ , মার্চ
প্রকাশিত ১৪ টি লেখনী ৪৭ টি দেশ ব্যাপী ১৪২১৫ জন পড়েছেন।
Arnab Dutta
ইদানীং শ্বাসকষ্ট আর বুকে ব্যাথায় দীপ্তিদেবী খুবই কষ্ট পাচ্ছেন। গত সপ্তাহের কিছু টেস্টের পর থেকে মায়ের কষ্টটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে - এটা খেয়াল করেছে সন্দীপ। টেস্টের রিপোর্টগুলো আজ হাতে পেয়েই এক অজানা আতঙ্কে তড়িঘড়ি ডাঃ পালকে মেইল করে দিলো সে। 

সব রিপোর্ট দেখে ডাক্তারবাবু ফোন করে জানালেন "..ব্রেস্ট ক্যান্সার, লাস্ট স্টেজ। ফুসফুসটাও ঝাঁঝরা করে দিয়েছে.."।

শয্যাশায়ী দীপ্তিদেবী ফোনের আওয়াজ পেয়েছিলেন, ছেলে ঘরে ঢুকতেই জিজ্ঞাসা করলেনঃ "কার ফোন রে দীপ?"

চোখের জল সামলে জবাব দিলো সন্দীপঃ "রং নাম্বার মা"
রচনাকাল : ২০/২/২০২১
© কিশলয় এবং অর্ণব দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bulgaria : 1  Canada : 7  China : 4  Europe : 24  France : 2  Germany : 9  India : 197  Ireland : 9  Japan : 4  Lithuania : 1  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 7  Saudi Arabia : 26  Sweden : 16  Ukraine : 4  United Kingdom : 11  United States : 254  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bulgaria : 1  Canada : 7  China : 4  Europe : 24  
France : 2  Germany : 9  India : 197  Ireland : 9  
Japan : 4  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  
Russian Federat : 7  Saudi Arabia : 26  Sweden : 16  Ukraine : 4  
United Kingdom : 11  United States : 254  Vietnam : 1  
© কিশলয় এবং অর্ণব দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রং নাম্বার by Arnab Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮১১১৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী