ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৩২৬ জন পড়েছেন।
Lakshman Bhandary
ফাগুন আসে..... বসুধা হাসে 
আমের শাখে কোকিল ডাকে
ফাগুনের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আজি এ বসন্তে হেরি পত্রবৃন্তে
নব নব কিশলয়,
পূবে রবি উঠে বনে ফুল ফুটে
শীতল সমীর বয়।

আমের বাগানে কোকিলের গানে
পুলকিত তনু মন,
নদীঘাট কাছে ফুলে ভরে আছে
শিমূল পলাশ বন।

রাঙাপথ ধরে বধূ আসে চরে
জল নিয়ে চলে ঘর,
কুসুম কাননে মধু আহরণে
ধেয়ে আসে মধুকর।

বসন্ত এসেছে প্রকৃতি হাসিছে
অপরূপ শোভা ধরে,
রাঙাপথ বাঁকে বট তরুশাখে
পাখি কলরব করে।

দিবা অবসানে আমাদের গ্রামে
সাঁঝের সানাই বাজে,
ফাগুন লেগেছে পুলক জাগিছে
সবার হৃদয় মাঝে।

রচনাকাল : ১৭/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 3  China : 2  Europe : 3  France : 3  Germany : 9  India : 136  Iran, Islamic R : 1  Ireland : 4  
Japan : 2  Jordan : 1  Romania : 5  Russian Federat : 2  Ukraine : 2  United Kingdom : 15  United States : 166  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 3  China : 2  
Europe : 3  France : 3  Germany : 9  India : 136  
Iran, Islamic R : 1  Ireland : 4  Japan : 2  Jordan : 1  
Romania : 5  Russian Federat : 2  Ukraine : 2  United Kingdom : 15  
United States : 166  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৫৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী