ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৫ টি দেশ ব্যাপী ৪৬৫৯৭২ জন পড়েছেন।
ফাগুন আসে..... বসুধা হাসে
আমের শাখে কোকিল ডাকে
ফাগুনের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী



ফাগুন এসেছে বসুধা হেসেছে
প্রকৃতি নতুন লাগে,
আমের শাখায় কোকিলেরা গায়
হৃদয়ে পুলক জাগে।



গাছে পাখি সব করে কলরব
প্রভাত পাখিরা গায়,
পথের দুধারে চলে সারে সারে
গোরুগাড়ি দ্রুত ধায়।



রাঙাপথ বাঁকে বট তরু শাখে
বনটিয়া পাখি নাচে,

পলাশের বন আছে শালবন
অজয় নদীর কাছে।



রাঙারবি উঠে লাল ফুল ফুটে
পলাশ শিমূল বনে,
অলি দলে দলে উড়ে ফুলে ফুলে
রং লাগে দেহে মনে।



অজয়ের ঘাটে দিবারাতি কাটে
জোছনায় নদীজল,
আপন খেয়ালে নদী বয়ে চলে
জল করে ঝলমল।

রচনাকাল : ১৬/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 9  China : 6  Europe : 5  France : 3  Germany : 4  India : 188  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 14  Ukraine : 1  United Kingdom : 11  United States : 136  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 9  China : 6  Europe : 5  
France : 3  Germany : 4  India : 188  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 14  Ukraine : 1  
United Kingdom : 11  United States : 136  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮৬০৭০
  • প্রকাশিত অন্যান্য লেখনী