বাণী বন্দনা (ধর্মীয় কবিতা)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৩৬৯ জন পড়েছেন।
বাণী বন্দনা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী তুমি মা ভারতী,
বিদ্যাদায়িনী মাতা তুমি সরস্বতী।
হংসবাহনা দেবী চড়িয়া বিমানে,
আবির্ভূতা হন দেবী এই ধরাধামে।

বাগদেবী বীণাপানি শ্বেত বীণা ধরা,
শ্বেত আভরণা দেবী রূপে মনোহরা।
বসন্ত পঞ্চমী তিথি পূণ্য শুভক্ষণে,
দেবী আরাধনা হয় ভক্তিযুক্ত মনে।

সম্মুখে মঙ্গল ঘট তাহে আম্র শাখা,
তদুপরি নারিকেল নববস্ত্র রাখা।
সুগন্ধি চন্দন মধু ঘৃত গঙ্গাজল,
ফুলমালা ধূপদীপ নানাবিধ ফল।

হোমযজ্ঞ পূজাপাঠ অঞ্জলি প্রদান,
বিদ্যাদায়িনী মাগো বিদ্যা কর দান।
অন্তিমে প্রসাদ ভোগ হয় বিতরণ,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।

রচনাকাল : ১৬/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 16  China : 7  Europe : 24  France : 12  Germany : 12  Hungary : 4  Iceland : 2  India : 333  Iran, Islamic R : 4  
Ireland : 3  Italy : 1  Japan : 3  Latvia : 3  Lithuania : 5  Netherlands : 3  Pakistan : 1  Russian Federat : 6  Saudi Arabia : 20  Ukraine : 2  
United Kingdom : 14  United States : 317  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 16  China : 7  Europe : 24  
France : 12  Germany : 12  Hungary : 4  Iceland : 2  
India : 333  Iran, Islamic R : 4  Ireland : 3  Italy : 1  
Japan : 3  Latvia : 3  Lithuania : 5  Netherlands : 3  
Pakistan : 1  Russian Federat : 6  Saudi Arabia : 20  Ukraine : 2  
United Kingdom : 14  United States : 317  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বাণী বন্দনা (ধর্মীয় কবিতা) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৭৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী