বিশ্ব ভালবাসা দিবসে আমার কবিতা উপহার
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৪০০৪ জন পড়েছেন।
বিশ্ব ভালবাসা দিবসে আমার 
একটি কবিতা উপহার

মানুষে মানুষে প্রীতির বন্ধন,
                    কলমে   -লক্ষ্মণ ভাণ্ডারী


মানুষে মানুষে যদি               গড়ে প্রীতির বন্ধন
              ভালবাসো যদি পরস্পরে,
হিংসা আর দ্বেষ ভুলি            করো যদি কোলাকুলি
              বুকে টানি লও মানুষেরে।


ভাই বলে কাছে ডাকো,          হিংসা-বিষ দূরে রাখো
              মানুষে করো না ঘৃণা আর,
মানুষেরে ভালবেসে              দূর্দশায় এসো পাশে
              দাঁড়াও নিকটে এসে তার।


দূরে ঐ রাস্তার ধারে              থাকে যারা অনাহারে
              কাঁদে যারা ক্ষুধা ও তৃষ্ণায়,
সারাটা জীবন ধরে                ঠকাইলে মানুষেরে
               আছে লেখা জীবন খাতায়।


মানুষের পাশে যদি               থাক তুমি নিরবধি
               গড়ে তোল প্রীতির বন্ধন,
ভালবাসো মানুষেরে              থেকো না দূরে সরে
                মানুষেরে করহ আপন।


মানুষ আপন হয়                   কেহ তব পর নয়
                 মানুষ প্রকৃত ভগবান,
মানুষেরে ভালোবাস               দুঃখে কাঁদো সুখে হাসো
                গাও মানুষের জয়গান।

রচনাকাল : ১৪/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 3  China : 12  Europe : 24  France : 2  Georgia : 1  Germany : 7  India : 171  Iran, Islamic R : 1  Ireland : 2  
Japan : 2  Russian Federat : 10  Saudi Arabia : 16  Ukraine : 5  United Kingdom : 14  United States : 173  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 3  China : 12  Europe : 24  
France : 2  Georgia : 1  Germany : 7  India : 171  
Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 2  Russian Federat : 10  
Saudi Arabia : 16  Ukraine : 5  United Kingdom : 14  United States : 173  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিশ্ব ভালবাসা দিবসে আমার কবিতা উপহার by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৮৪৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী