বিশ্ব ভালবাসা দিবসে
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮৭০ জন পড়েছেন।
বিশ্ব ভালোবাসা দিবসে আমার ক্ষুদ্রতম প্রচেষ্টা
কবিতা উপহার 
বিশ্ব ভালবাসা দিবসে
        কলমে -লক্ষ্মণ ভাণ্ডারী

ভাল লাগা থেকেই ভালবাসার সৃষ্টি। মানুষের মাঝে তৈরি হওয়া বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় ভালবাসায়। তবে ভালবাসার সংজ্ঞা অনেকের কাছে অনেক রকম। কেউ ভালবাসা বোঝাতে কেবল পরিবারের প্রতি ভালবাসাই বোঝায়। ভালবাসার কোন সীমানা নেই। তবে আমাদের মাঝে মাঝে বুঝতে ভুল হয় যে কাউকে ভাললাগা মানে ভালবাসা। একটু লক্ষ্য নিয়ে পছন্দের মানুষটিকে পর্যবেক্ষণ করুন। দেখবেন এর জবাব খুব সহজেই পেয়ে গেছেন। ভালবাসা নিঃস্বার্থ আর আবেগ স্বার্থপর. আপনি যখন কাউকে ভালবাসবেন তখন সেই কেবল হবে আপনার চিন্তাশক্তির মালিক। তার ভাললাগা মন্দ লাগা আপনার কাছে  বিশাল ব্যাপার হবে।
 
ভারতবর্ষ সহ সমস্ত পাশ্চাত্যের দেশগুলিতে নব কলেবরে পালিত হচ্ছে পবিত্র ভালবাসা দিবস। ভালবাসা মানে প্রেম আর প্রেম মানে প্রতিশ্রতি, অঙ্গীকার, বিশ্বাস। এই পবিত্র ভালবাসাই আমাদের সম্পর্ককে সুন্দর করে তোলে। ভালবাসার দাম অনেক, তাই দামী দামী গোলাপ কিনে প্রেমীরা তার প্রিয়জনদের গোলাপ উপহার দেয়। কিন্তু গোলাপ তো আমরা দিই, কিন্তু তা সত্ত্বেও জীবনটা দুঃখময় হয়ে যায় ।  অবসাদ, বিরক্তি ঠিকভাবে খুশিতে থাকতে দেয় না। কারণ খুশিতে থাকতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন নিজেদের মধ্যে কিছু দেওয়া নেওয়া, তা সে শুভ্র ধুতুরা ফুল হোক বা রক্ত গোলাপই হোক। আর তাহলে প্রগাঢ় হবে ভালবাসা, তাহলেই দৃঢ় হবে আত্মবিশ্বাস, সুন্দর হবে দুটি মন, দুটি হৃদয়।  

বাংলা কবিতা আসর কিশলয়ের সাথে সংযুক্ত সকল কবিবন্ধুদের জানাই ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালবাসা দিবসের ফাগুন শুভেচ্ছা।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!


বিশ্ব ভালবাসা দিবসে
              -লক্ষ্মণ ভাণ্ডারী

ভালবাসা দিবসে গোলাপ বিনিময়,
দুটি মন এক হয় অভিন্ন হৃদয়।
গোলাপের ভালবাসা চিরস্থায়ী হয়,
প্রিয় হলে তারে সবে ভালবাসা কয়।

গোলাপের বিনিময়ে হয় ভালবাসা,
মনে জাগে নব প্রেম নব নব আশা।
প্রেমের গোলাপ যদি দেয় প্রিয়জনে,
বিনিময়ে হৃদয়ের ভালবাসা কেনে।

ভালবাসা বাজারেতে হৃদয় বিক্রয়,
কাঁটাযুক্ত গোলাপের বিদীর্ণ হৃদয়।
ভালবাসা কাঁটা হয়ে যদি বিঁধে যায়,
আত্মহত্যা ছাড়া আর অন্য পথ নাই।

কাঁটা ভাবি চিন্তা সবে কর অকারণ,
গোলাপ বিহীনে ব্যর্থ মানব জীবন।

রচনাকাল : ১৪/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 4  China : 7  Europe : 3  France : 2  Germany : 8  Hungary : 1  India : 159  Ireland : 5  Japan : 1  
Latvia : 1  Lithuania : 1  Netherlands : 1  Russian Federat : 3  Saudi Arabia : 15  Ukraine : 3  United Kingdom : 14  United States : 145  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 4  China : 7  Europe : 3  
France : 2  Germany : 8  Hungary : 1  India : 159  
Ireland : 5  Japan : 1  Latvia : 1  Lithuania : 1  
Netherlands : 1  Russian Federat : 3  Saudi Arabia : 15  Ukraine : 3  
United Kingdom : 14  United States : 145  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিশ্ব ভালবাসা দিবসে by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৯১
  • প্রকাশিত অন্যান্য লেখনী