ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৫০২৪৪ জন পড়েছেন।
ফাগুন আসে..... বসুধা হাসে
আমের শাখে কোকিল ডাকে
ফাগুনের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


প্রভাতে অরুণ জাগে
পূবের দিশায়,
তরুশাখে পাখি সব
বসি গীত গায়।


রাঙাপথে সারি সারি
খেজুরের গাছ,
তাল পুকুরের পাড়ে
শালিকের নাচ।


ফাগুনে পলাশ বনে
ফুটে কত ফুল,
দূরে আছে শালবন
অজয়ের কূল।


রাঙা শাড়ি পরা বধূ
জল নিতে যায়,
শঙ্খচিল উড়ে যায়
আকাশের গায়।


দিন শেষে সন্ধ্যা নামে
অজয়ের ঘাটে,
ফাগুনে জোছনা হাসে
চম্পাতলা মাঠে।
রচনাকাল : ১৩/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 2  China : 7  Europe : 8  France : 2  Germany : 3  Hungary : 3  India : 151  Ireland : 6  Japan : 1  
Lithuania : 1  Romania : 5  Russian Federat : 8  Saudi Arabia : 17  Ukraine : 4  United Kingdom : 9  United States : 134  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 2  China : 7  Europe : 8  
France : 2  Germany : 3  Hungary : 3  India : 151  
Ireland : 6  Japan : 1  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 8  Saudi Arabia : 17  Ukraine : 4  United Kingdom : 9  
United States : 134  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩১৮৯১২
  • প্রকাশিত অন্যান্য লেখনী