প্রতিশ্রুতি দিবস (হ্যাপি প্রমিস ডে)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৯৫৩৪ জন পড়েছেন।
ভালবাসা মানে একে অন্যের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার। প্রতি বছর সারা বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয় প্রতিশ্রুতি দিবস হিসেবে।

প্রিয় মানুষটির কাছে সারাজীবনের প্রতিশ্রুতি নিয়েই সম্পর্ক এগিয়ে নেবার নামই ভালোবাসা। তাই এ দিনটি আপনি আপনার প্রিয় মানুষটির কাছে প্রতিশ্রুতি করতে পারেন সেসব কথা যেগুলো পালন করতে আপনি সবসময় চেষ্টা করবেন।

কবিতার আসর কাব্যমেলা ব্লগের সাথে যুক্ত সকল কবি, সাহিত্যিক, লেখক-লেখিকাগণকে জানাই পবিত্রতম প্রতিশ্রুতি দিবস (প্রমিস ডে)-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন। বাংলা কবিতার জয় হোক, বাংলার কবিগণের জয় হোক, বাংলা কবিতা আসরের জয় হোক। সাথে থাকুন, পাশে রাখুন। সকলের পাশে দাঁড়ান। জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
 
প্রতিশ্রুতি দিবস (হ্যাপি প্রমিস ডে)  
                       লক্ষ্মণ ভাণ্ডারী

প্রতিশ্রুতি দিবসের বার্তা লিখি ভাই,
পবিত্র দিবসে তাই শুভেচ্ছা জানাই।
কবিতায় লিখে কবি করয়ে মিনতি,
প্রিয়জনে আজি তব দাও প্রতিশ্রুতি।

হৃদয়ের গাঁথা মালা দিয়েছো যাহারে,
প্রিয় তব আপনার বুঝে নিও তারে।
প্রতিশ্রুতি দাও নিজ সাধ্য অনুসার,
দিনে দিনে বাড়ে প্রেম হৃদয় মাঝার।

“প্রমিস দিবস” আজি করহ পালন,
প্রিয়জনে দাও কিনে যাহা প্রয়োজন।
গোলাপের ভালবাসা প্রতিশ্রুতি দেয়,
কার সাধ্য ভালবাসা তার কেড়ে নেয়?

প্রমিস দিবস বার্তা হল সমাপন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।

রচনাকাল : ১৩/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bahrain : 1  Bangladesh : 6  Canada : 9  China : 4  Europe : 28  France : 3  Germany : 12  Hungary : 6  India : 198  Ireland : 1  
Japan : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 13  Ukraine : 2  United Kingdom : 9  United States : 176  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bahrain : 1  Bangladesh : 6  Canada : 9  China : 4  
Europe : 28  France : 3  Germany : 12  Hungary : 6  
India : 198  Ireland : 1  Japan : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 13  Ukraine : 2  United Kingdom : 9  
United States : 176  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রতিশ্রুতি দিবস (হ্যাপি প্রমিস ডে) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৭৯৬১৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী