ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৭৩৯০ জন পড়েছেন।
ফাগুন আসে..... বসুধা হাসে 
আমের শাখে কোকিল ডাকে
ফাগুনের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

অরুণ রাঙানো বসন্ত প্রভাতে
কোকিলের কুহুতান,
তরুর শাখায় পাখি সব গায়
শুনি পাখিদের গান।

বসন্ত এসেছে বসুধা হাসিছে
মেঘে মেঘে রং লাগে,
গোঠে চরে ধেনু বাজে দূরে বেণু
হৃদয়ে পুলক জাগে।

নবরূপ সাজে বসন্ত বিরাজে
তরুশাখে কিশলয়,
ঋতু আগমনে পলাশের বনে
অপরূপ শোভা হয়।

বসন্ত এলো রে বসুধার পরে
ফুল ফুটে বনে বনে,
কুসুম কাননে ধায় অলিগণে
বসন্তের আগমনে।

নদীঘাট কাছে শিমূলের গাছে
ফুল ফুটে রাশি রাশি,
অজয়ের বাঁকে বক বসে থাকে
ফিরে আসে ঘরে চাষী।

নামিল আঁধার কালো চারিধার
জোনাকিরা জ্বলে গাছে,
পেচকেরা ডাকে, শৃগালেরা হাঁকে
নদীর ঘাটের কাছে।
রচনাকাল : ১৩/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 7  Europe : 23  France : 2  Germany : 10  India : 144  Ireland : 3  Lithuania : 1  Malaysia : 1  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 13  Ukraine : 3  United Kingdom : 16  United States : 117  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 7  Europe : 23  France : 2  
Germany : 10  India : 144  Ireland : 3  Lithuania : 1  
Malaysia : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 13  Ukraine : 3  United Kingdom : 16  United States : 117  
Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৩৩০৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী