ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৮৯৫৬৭ জন পড়েছেন।
ফাগুন আসে..... বসুধা হাসে
আমের শাখে কোকিল ডাকে
ফাগুনের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

এসেছে ফাগুন ধরেছে আগুন
রং লাগে দেহে মনে,
ফুটিল সকলি সব ফুল কলি
ফুল ফুটে ফুল বনে।

পূরব আকাশে লাল সূর্য হাসে
সোনালী কিরণ ঝরে,
কুসুম কাননে পলাশের বনে
অলিরা গুঞ্জণ করে।

বেলা আসে পড়ে অজয়ের চরে
জল নিতে আসে বধূ,
আপন খেয়ালে নদী বয়ে চলে
কল কল রবে শুধু।

পথের দুধারে গাছে সারে সারে
পাখি সব গায় গান,
দূরে কোন গাঁয় বাজিছে সানাই
দিবা হলে অবসান।

দিবসের শেষে সূর্য পাটে বসে
অজয় নদীর ঘাটে,
জোছনার রাশি ঝরে হাসি হাসি
অবশেষে রাতি কাটে।
রচনাকাল : ১০/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 2  Europe : 1  France : 3  Germany : 5  India : 126  Iran, Islamic R : 1  Romania : 5  Russian Federat : 6  Saudi Arabia : 14  
Ukraine : 2  United Kingdom : 9  United States : 128  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 2  Europe : 1  France : 3  
Germany : 5  India : 126  Iran, Islamic R : 1  Romania : 5  
Russian Federat : 6  Saudi Arabia : 14  Ukraine : 2  United Kingdom : 9  
United States : 128  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৭৯৬২৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী