ভালবাসা দিবস সপ্তাহ (ভ্যালেন্টাইন উইক) চকোলেট দিবস (চকোলেট ডে)- তৃতীয় পরিচ্ছেদ
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩১৫৮ জন পড়েছেন।
ভালবাসা দিবস সপ্তাহ (ভ্যালেন্টাইন উইক)
চকোলেট দিবস (চকোলেট ডে)- তৃতীয় পরিচ্ছেদ 
তথ্য সংগ্রহ ও কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আজ সারা দেশজুড়ে পালিত হচ্ছে সেরা চকোলেট দিবস। এই দিবসের শুরু হোক এক অভিনব কর্মপন্থা ও নিত্যনতুন ভাবনায়। সবাকার জীবন আলোকময় হয়ে উঠুক। সব পরিবারেই আসুক সুখ-সমৃদ্ধি। আজকের চকোলেট দিবসের নতুন ভাবনায় লেখা আমার কবিতা।


ভালবাসার রক্ত গোলাপ
                   - লক্ষ্মণ ভাণ্ডারী


ভালবাসার          রক্ত গোলাপ
      ফুটে আঁধার রাতে,
যতন করে          রক্ত গোলাপ
     দেয় প্রেমিকা হাতে।


সুমিষ্ট অতি          চকোলেটটি
        আজ কাউকে দিলে,
ভালবাসায়           হৃদয় ভরে
        জীবনে সুখ মিলে।


জীবন হলো           সুখের তরী
         ভালবাসার দান,
ভালবাসার            রক্ত গোলাপ
         জীবনধারার মান।


জীবনস্রোতে             খুশির রঙে
        রাঙিয়ে দাও মন,
চলবে দুলে              জীবন তরী
        ভাসবে সারাক্ষণ।


হৃদয়মাঝে              সকাল সাঁঝে
       ফোটে প্রেমের গোলাপ,
এ চকোলেট            অতি সিক্রেট
        জমায় প্রেমের আলাপ।


আজকে অতি           আদর করে
         চকোলেট প্রদানে,
জীবন ভরে             খুশির আলোয়
         হৃদয়ের বাগানে।


ভালবাসার              রক্ত গোলাপ
         আপন করে নাও।
খুশির দিনে             আনন্দ মনে
       চকোলেট এক দাও।
রচনাকাল : ৯/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 10  Europe : 22  France : 4  Germany : 9  India : 168  Iran, Islamic R : 1  Ireland : 5  Japan : 1  
Lithuania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 16  Sweden : 12  Ukraine : 5  United Kingdom : 12  United States : 160  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 5  China : 10  Europe : 22  
France : 4  Germany : 9  India : 168  Iran, Islamic R : 1  
Ireland : 5  Japan : 1  Lithuania : 1  Russian Federat : 3  
Saudi Arabia : 16  Sweden : 12  Ukraine : 5  United Kingdom : 12  
United States : 160  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভালবাসা দিবস সপ্তাহ (ভ্যালেন্টাইন উইক) চকোলেট দিবস (চকোলেট ডে)- তৃতীয় পরিচ্ছেদ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮২৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী