ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩৭৮১ জন পড়েছেন।
ফাগুন আসে..... বসুধা হাসে 
আমের শাখে কোকিল ডাকে
ফাগুনের কবিতা (প্রথম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

ফাগুন এসেছে প্রকৃতি হেসেছে
ফুল ফুটে বনে বনে,
আমের শাখায় কোকিলেরা গায়
রং লাগে দেহে মনে।

বসন্ত এলো রে বসুধার পরে
প্রভাত পাখির গান,
তরুর শাখায় পাখি সব গায়
কোকিলের কুহুতান।

কুহু কুহু তানে কোকিলের গানে
হৃদয়ে পুলক জাগে,
পলাশের বনে পূরব গগনে
জেগেছে অরুণ রাগে।

রাঙাপথ বাঁকে হেরি তরুশাখে
নব নব কিশলয়,
বহে কল কল অজয়ের জল
অবিরাম ধারা বয়।

দিবা অবসানে পশ্চিমের পানে
লুকায় অরুণ রবি,
যেদিকে তাকাই দেখিবারে পাই
দেখি বসন্তের ছবি।

রচনাকাল : ৯/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 4  Europe : 22  France : 4  Germany : 8  India : 123  Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 1  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 20  Turkey : 1  Ukraine : 4  United Kingdom : 12  United States : 135  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 4  Europe : 22  France : 4  
Germany : 8  India : 123  Iran, Islamic R : 1  Ireland : 2  
Japan : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 4  
Saudi Arabia : 20  Turkey : 1  Ukraine : 4  United Kingdom : 12  
United States : 135  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফাগুন আসে..... বসুধা হাসে আমের শাখে কোকিল ডাকে ফাগুনের কবিতা (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৭৯৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী