গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া গাঁয়ের মানুষ আপন (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮৫১ জন পড়েছেন।
গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া
গাঁয়ের মানুষ আপন (অষ্টম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের ছোট গাঁয়ে চলে গরুগাড়ি,
পথের দুধারে আছে তালগাছ সারি।
ছোট গাঁয়ে আমাদের ছোট ঘর আছে,
মাটির উঠোনে তার ময়নারা নাচে।


রাঙা পথে দুই ধারে তাল ও সুপারি,
মাটির পাঁচিলে ঘেরা ছোট ছোট বাড়ি।
ছোট এক দিঘি আছে আমাদের গাঁয়ে
সরু অলি গলি পথ মন্দিরের বাঁয়ে।


গ্রাম সীমানায় হেরি অজয়ের চর,
শঙ্খ চিল উড়ে যায় মাথার উপর।
গৃহবধু স্নান সেরে চলে নিজ ঘরে,
লাল ধূলো সরানের রাঙাপথ ধরে।


আমাদের ছোট নদী নামটি অজয়,
দিবারাতি কুলু কুলু অবিরাম বয়।
গাঁয়ের মানুষ মোর সবাই আপন,
কবিতায় লিখেছেন শ্রীমান লক্ষ্মণ।
রচনাকাল : ৭/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Armenia : 1  Canada : 3  China : 7  Europe : 30  France : 2  Germany : 10  India : 134  Iran, Islamic R : 1  Ireland : 1  
Latvia : 1  Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 17  Ukraine : 3  United Kingdom : 14  United States : 126  Uzbekistan : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Armenia : 1  Canada : 3  China : 7  
Europe : 30  France : 2  Germany : 10  India : 134  
Iran, Islamic R : 1  Ireland : 1  Latvia : 1  Lithuania : 1  
Netherlands : 1  Romania : 5  Russian Federat : 2  Saudi Arabia : 17  
Ukraine : 3  United Kingdom : 14  United States : 126  Uzbekistan : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া গাঁয়ের মানুষ আপন (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৭৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী