গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া গাঁয়ের মানুষ আপন (সপ্তম পর্ব) ।
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৫ টি দেশ ব্যাপী ৪৬৫৮৪৩ জন পড়েছেন।
গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া
গাঁয়ের মানুষ আপন (সপ্তম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে ছোট ঘর মাটির উঠান,
গাছে গাছে পাখিদের শুনি কলতান।
রাঙাপথে দুইধারে খেজুরের সারি,
সারি সারি নারকেল তাল ও সুপারি।


এ গাঁয়ের চাষীভাই চাষ করে মাঠে,
সারাদিন করে চাষ মাঠে বেলা কাটে।
কামার, কুমোর, তাঁতি সকলের বাস,
একসাথে মিলেমিশে থাকে বারোমাস।


গাঁয়ে আছে ছোটদিঘি কালো তার জল,
হাঁসগুলি জলে তার করে কোলাহল।
সরু অলি গলি পথ বাঁশঝোপ পাশে,
গলিপথে বধূ সব জল নিতে আসে।


গাঁয়ে আছে ছোট নদী নামটি অজয়,
কুলু কুলু রবে নদী দিবা রাতি বয়।
দিবসের অবসানে সর্যি বসে পাটে,
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে।
রচনাকাল : ৬/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 4  Europe : 3  France : 2  Germany : 4  India : 128  Japan : 1  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 6  
Saudi Arabia : 18  South Africa : 1  Ukraine : 3  United Kingdom : 8  United States : 133  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 4  Europe : 3  France : 2  
Germany : 4  India : 128  Japan : 1  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 6  Saudi Arabia : 18  South Africa : 1  
Ukraine : 3  United Kingdom : 8  United States : 133  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া গাঁয়ের মানুষ আপন (সপ্তম পর্ব) । by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৮৫৯৭৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী