মানুষ চেনা সহজ না
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ৬৯০৬৫ জন পড়েছেন।
Purbali Chakrabarty
যে মেয়েটি শরৎকালে
ফুল কুড়াতো শিউলি তলায়,
সেই মেয়েটা একটা সময়
নিজের মতই সময় কাটায়।
যেই মেয়ে টি খুব সাধারণ 
গ্রামের মাঠে খেলতে আসে
তার নামেতেই একটা সময়
দেশ গর্বের স্রোতে ভাসে।
যে ছিল এক হুল্লোড়ে, আজ
সেই হয়ত বড্ডো  যে চুপ
প্রাণখোলা তার হাসি ছিল
এখন স্মিত হাসি মুখ।
যে ছিল এক গ্রামেরই মেয়ে
পড়াশোনা কষ্ট করে
আজ সে এক হাসপাতালে
 নামী ডাক্তারি করে।
এই দুনিয়ায় কোনো কিছুই
 হারায় না ভাই সবই থাকে,
 কারোর সত্ত্বা প্রকাশিত
কারোর মনের মধ্যে বাঁচে।
শত রকম বিপদ বাঁধায় 
জীবনধারন  পাল্টে তো যায়
কেই বা মিশুক কার বা অহং
সেটা বোঝা সহজ নয়।।


রচনাকাল : ৪/২/২০২১
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 5  Europe : 1  France : 6  Germany : 10  Hungary : 1  India : 172  Ireland : 4  Japan : 2  
Netherlands : 1  Romania : 2  Russian Federat : 7  Saudi Arabia : 12  Sweden : 22  Turkey : 1  Ukraine : 2  United Kingdom : 11  United States : 172  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 5  Europe : 1  
France : 6  Germany : 10  Hungary : 1  India : 172  
Ireland : 4  Japan : 2  Netherlands : 1  Romania : 2  
Russian Federat : 7  Saudi Arabia : 12  Sweden : 22  Turkey : 1  
Ukraine : 2  United Kingdom : 11  United States : 172  Vietnam : 4  
লেখিকা পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মানুষ চেনা সহজ না by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০০৬৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী