গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া গাঁয়ের মানুষ আপন (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৭৯৫ জন পড়েছেন।
গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া
গাঁয়ের মানুষ আপন (ষষ্ঠ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

সবুজ ছায়ায় ঘেরা মোর গ্রামখানি,
গাঁয়ের মানুষ নাহি করে হানাহানি।
সবার সুখেতে সুখী গ্রামবাসীগণ,
অপরের দুঃখে করে অশ্রুবিসর্জন।

আমাদের গ্রামখানি অতি মনোহর,
গ্রাম সীমানায় হেরি অজয়ের চর।
রাঙাপথ গেছে চলে নদীঘাট ছাড়ি,
লালধূলো মেঠোপথে চলে গরুগাড়ি।

আম কাঁঠালের গাছ গ্রামখানি জুড়ে,
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে।
বধূরা কলসী কাঁখে নিয়ে যায় জল,
গাছেগাছে পাখিদের শুনি কোলাহল।

বেলা পড়ে আসে যবে অজয়ের ঘাটে,
পশ্চিম দিগন্তে হেরি রবি বসে পাটে।
সাঁঝের আঁধার নামে জোনাকিরা জ্বলে,
অজয় আপন বেগে শুধু বয়ে চলে।

রচনাকাল : ৩/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 8  Europe : 1  France : 3  Germany : 11  India : 144  Ireland : 1  Japan : 1  Lithuania : 1  Pakistan : 1  
Romania : 6  Russian Federat : 3  Saudi Arabia : 14  Spain : 1  Ukraine : 3  United Kingdom : 15  United States : 114  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 8  Europe : 1  France : 3  
Germany : 11  India : 144  Ireland : 1  Japan : 1  
Lithuania : 1  Pakistan : 1  Romania : 6  Russian Federat : 3  
Saudi Arabia : 14  Spain : 1  Ukraine : 3  United Kingdom : 15  
United States : 114  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া গাঁয়ের মানুষ আপন (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৪০
  • প্রকাশিত অন্যান্য লেখনী