গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া গাঁয়ের মানুষ আপন (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৩২০ জন পড়েছেন।
গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া
গাঁয়ের মানুষ আপন (পঞ্চম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের গ্রামখানি সবুজের ছায়ে,
সীমানায় নদীতট রাঙাপথ বাঁয়ে।
সকালের সোনারোদ করে ঝলমল,
অদূরে অজয় নদী বহে কল কল।

গরু নিয়ে মাঠে চলে গাঁয়ের রাখাল,
তরুছায়ে করে খেলা নিয়ে গরুপাল।
মানস উদাস হয় পক্ষীর কুজনে,
কল্সী কাঁখে কূলবৌ চলে আনমনে।

গাঁয়ে আছে আমবন  শালবন দূরে,
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে।
শালবনে বনটিয়া ঝাঁকে ঝাঁকে নাচে,
অজয়ের ঘাট গ্রাম সীমানার কাছে।

রাঙাপথে দুইধারে সারি সারি গাছ,
জলাশয়ে জাল ফেলে জেলে ধরে মাছ।
গাছে গাছে পাখি সব কলরব করে,
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে।

জ্বলে দীপ সন্ধ্যা আসে নামে অন্ধকার,
ক্ষণে ক্ষণে ভেসে আসে শঙ্খের ঝঙ্কার।
চাঁদ উঠে তারা ফুটে রাতের আকাশে,
শৃগালের হুক্কা হুয়া ডাক ভেসে আসে।
রচনাকাল : ১/২/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Canada : 3  China : 12  Europe : 26  France : 2  Germany : 11  Hong Kong : 1  India : 150  Ireland : 2  Lithuania : 1  
Netherlands : 1  Philippines : 1  Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 11  Ukraine : 3  United Kingdom : 13  United States : 158  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Canada : 3  China : 12  Europe : 26  
France : 2  Germany : 11  Hong Kong : 1  India : 150  
Ireland : 2  Lithuania : 1  Netherlands : 1  Philippines : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 11  Ukraine : 3  
United Kingdom : 13  United States : 158  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া গাঁয়ের মানুষ আপন (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৫০৯২
  • প্রকাশিত অন্যান্য লেখনী