গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া গাঁয়ের মানুষ আপন (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৩৭২৮৮ জন পড়েছেন।
গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া
গাঁয়ের মানুষ আপন (চতুর্থ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের গ্রামখানি অজয়ের পারে,
সবুজ তরুর ছায়া গাঁয়ে চারিধারে।
গাঁয়ে আছে সুখশান্তি আছে স্নেহছায়া,
গাঁয়ের মাটিতে আছে মমতা ও মায়া।

সোনার অরুণ রবি উঠে সুপ্রভাতে,
শুভক্ষণে পাখি সব কলরবে মাতে।
ফুল শাখে ফুল কলি ফুটিল সকল,
অজয় আপন বেগে বহে কল কল।

রাঙাপথে দুইধারে তালগাছ সারি,
সারিসারি রাঙাপথে চলে গরুগাড়ি।
রাখাল বাজায় বাঁশি নিয়ে গরুপাল,
মাদল বাজায় সুখে মাঝি সাঁওতাল।

গাঁয়ের মানুষ মোর সবাই আপন,
প্রীতি আর ভালবাসা অটুট বন্ধন।
এইগাঁয়ে স্বর্গসুখ আছে আমি জানি,
সবুজ ছায়ায় ঘেরা ছোট গ্রামখানি।


রচনাকাল : ৩১/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 7  Europe : 6  France : 2  Germany : 13  India : 156  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 22  
Spain : 1  Ukraine : 4  United Kingdom : 20  United States : 143  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 7  Europe : 6  France : 2  
Germany : 13  India : 156  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 22  Spain : 1  Ukraine : 4  
United Kingdom : 20  United States : 143  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া গাঁয়ের মানুষ আপন (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৭১৭২৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী