গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া গাঁয়ের মানুষ আপন (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৪০৪০ জন পড়েছেন।
গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া
গাঁয়ের মানুষ আপন (তৃতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

অজয়ের পূবদিকে আমাদের গ্রাম,
সেথায় জনম মোর জন্মভূমি ধাম।
গাঁয়ের মানুষ মোর সবাই আপন,
প্রেমপ্রীতি ভালবাসা স্নেহে ভরা মন।

এ গাঁয়ের মাঝখানে ছোটদিঘি আছে,
বহিছে অজয় নদী সীমানার কাছে।
রাঙামাটি পথ চলে গেছে বহু দূর,
রাখাল বাজায় বাঁশি ভেসে আসে সুর।

গাঁয়ে আছে আমবন পাশে শালবন,
জলাশয় পাশে আছে পুষ্পিত কানন।
গ্রাম সীমানার শেষে সবুজের মাঠ,
লাল মাটি পথ গেছে অজয়ের ঘাট।

সাঁঝের আঁধার যবে নামে নদীচরে,
শঙ্খ বাজে দীপ জ্বলে প্রতি ঘরে ঘরে।
সারাগ্রাম জুড়ে ফুটে জোছনার রাশি,
চাঁদতারা মিলেমিশে খেলে হাসি হাসি।

রচনাকাল : ৩০/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 9  Europe : 4  France : 3  Germany : 8  India : 130  Iran, Islamic R : 1  Ireland : 2  Lithuania : 2  Russian Federat : 1  
Saudi Arabia : 16  Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 11  United States : 123  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 9  Europe : 4  France : 3  
Germany : 8  India : 130  Iran, Islamic R : 1  Ireland : 2  
Lithuania : 2  Russian Federat : 1  Saudi Arabia : 16  Turkey : 1  
Ukraine : 1  United Kingdom : 11  United States : 123  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া গাঁয়ের মানুষ আপন (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৮৫২
  • প্রকাশিত অন্যান্য লেখনী