গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া গাঁয়ের মানুষ আপন (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩৭৯৪ জন পড়েছেন।
গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া
গাঁয়ের মানুষ আপন (প্রথম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

ছোট গাঁয়ে ছোট ঘরে মাটির উঠান,
পথের দুধারে গাছে পাখি গাহে গান।
দিঘি জলে বিকশিত কুমুদ কমল,
মধুলোভে আসে তথা যত অলিদল।

ফুলবনে ফুলশাখে প্রস্ফুটিত ফুল,
আম্রশাখে থরে থরে আমের মুকুল।
রাঙাপথ দুইধারে সবুজের গাছে,
সারাদিন গাছেগাছে পাখি সব নাচে।

গ্রাম সীমানায় আছে অজয়ের ঘাট,
শাল পিয়ালের বনে কেহ কাটে কাঠ।
মহুলের বনে বনে বাঁশি সুর ভাসে,
বনটিয়া পাখি সব দলে দলে আসে।

ছোট গাঁয়ে ছোট ঘর আমাদের গাঁয়ে,
মাটির কুটির আছে সবুজের ছায়ে।
আমাদের ছোট গাঁয়ে ছোট নদী আছে,
অজয়ের ঘাট গ্রাম সীমানার কাছে।

রচনাকাল : ৩০/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 8  Europe : 4  France : 2  Germany : 8  India : 115  Latvia : 1  Lithuania : 1  Netherlands : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 13  Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 12  United States : 115  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 8  Europe : 4  
France : 2  Germany : 8  India : 115  Latvia : 1  
Lithuania : 1  Netherlands : 1  Russian Federat : 1  Saudi Arabia : 13  
Turkey : 1  Ukraine : 1  United Kingdom : 12  United States : 115  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁয়ে আছে ছায়া গাঁয়ে আছে মায়া গাঁয়ের মানুষ আপন (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭১৭৯৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী