২৬ শে জানুয়ারি (প্রজাতন্ত্র দিবসের কবিতা)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩১৪৫ জন পড়েছেন।
২৬ শে জানুয়ারি (প্রজাতন্ত্র দিবসের কবিতা)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


ছাব্বিশে জানুয়ারি মোরা পালন করি
প্রজাতন্ত্র দিবস আজিকে,
প্রভাতে উঠিল রবি মেঘেঢাকা লাল ছবি
আবীর মাখানো পূর্ব দিকে।


ভারত মৃত্তিকা পরে জাতীয় পতাকা উড়ে
প্রফুল্লিত সবাকার প্রাণ,
দেশের সকল জাতি পুলকে উঠিল মাতি
গাহে ভারতের জয়গান।


ভারতের অগ্নিশিশু নেতাজি সুভাষ বসু
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ,
বিনয় বাদল নাম দিনেশের সংগ্রাম
কত শহীদের প্রাণনাশ।


আজিকার দিনে তাই স্মরণ করিতে চাই
দিল যারা প্রাণ বলিদান,
সংগ্রাম আমরণ করিলেন অনশন
গাহি তাহাদের জয়গান।


বন্দে মাতরম ধ্বনি তাই দিকে দিকে শুনি
অরুণ প্রভাত আজি জাগে,
এক জাতি এক প্রাণ আজি গাহে জয়গান
উঠিছে অরুণ নব রাগে।


রচনাকাল : ২৭/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 5  Canada : 539  China : 13  Europe : 1  France : 5  Germany : 15  Hong Kong : 1  Hungary : 1  India : 1921  Ireland : 17  
Japan : 5  Latvia : 1  Lithuania : 2  Pakistan : 1  Portugal : 1  Russian Federat : 3  Saudi Arabia : 14  Spain : 1  Sweden : 1  Ukraine : 2  
United Kingdom : 14  United States : 730  Uzbekistan : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 5  Canada : 539  China : 13  Europe : 1  
France : 5  Germany : 15  Hong Kong : 1  Hungary : 1  
India : 1921  Ireland : 17  Japan : 5  Latvia : 1  
Lithuania : 2  Pakistan : 1  Portugal : 1  Russian Federat : 3  
Saudi Arabia : 14  Spain : 1  Sweden : 1  Ukraine : 2  
United Kingdom : 14  United States : 730  Uzbekistan : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
২৬ শে জানুয়ারি (প্রজাতন্ত্র দিবসের কবিতা) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৪৯৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী