আমি আমার চাহিদার রাত
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অর্ক ব্যানার্জী
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৮ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ৫৬৪৪ জন পড়েছেন।
Arka Banerjee
আমার শুধুই যে শরীরের প্রয়োজন, সেটা কিন্তু ঠিক নয়,
আমি নগ্ন শরীরের মাঝে মন খুঁজি; সেটাইতো মনে হয়।
তুমি আছো অনেক দূরে, হয় তো অনেক আলোকবর্ষ দূরে!
হয় তো সুদূর সেই সন্ধ্যা নামার আগে‘ অথবা অন্য এক নেপচুনের পরে‘-
তোমার শুকিয়ে যাওয়া মুখ ভিজিয়ে নিচ্ছ চোখের জল ধারে।
ধারে কাছে কেউ বুঝি নেই? উন্মাদ প্রমাদ লাগছে কেন?
অন্তহীন অপেক্ষা বা আলোকের মতো ছুটে চলেছ, নাকি পালাচ্ছ;
প্যালাচ্ছ কার থেকে, যাবেই বা কোথায়! অন্ধকার ঘর একাকার হয়ে গেছে।
নিস্তব্ধতা দুর করতে পারতাম কিন্তু তুমি একা ছাদে দাঁড়িয়ে-
আকাশে মেঘ আর বলাকায় ঢাকা চাঁদের কলা বুকে এঁকে আমার শরীর খুঁজছ।
অথবা আমার কথা তোমার মনেই নেই; প্রশ্নের জালে জড়িয়ে গেছো
অনর্গল মিথ্যে কথা বলতে বলতে তুমি ক্লান্ত, তাই না ?
ভাবনা উজাড় করে আমার বুকে মাথা রেখে চোখ বুজে যে জল এসেছিল;
সেকি শুধু আমারই ! নিরবে ভালোবাসতে জানে তোমার মন চায় অন্যকে!
মেনে না নেয়া শব্দ আজ অনুতাপ খোঁজে কিন্তু সে বিষাক্ত প্রশ্নের চাহিদায়।।
রচনাকাল : ২৩/১/২০২১
© কিশলয় এবং অর্ক ব্যানার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 12  China : 6  Europe : 1  France : 3  Germany : 9  Hungary : 1  India : 206  Iran, Islamic R : 1  
Ireland : 15  Japan : 1  Netherlands : 1  Philippines : 1  Romania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 19  Sweden : 59  Ukraine : 4  United Kingdom : 14  
United States : 241  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 12  China : 6  
Europe : 1  France : 3  Germany : 9  Hungary : 1  
India : 206  Iran, Islamic R : 1  Ireland : 15  Japan : 1  
Netherlands : 1  Philippines : 1  Romania : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 19  Sweden : 59  Ukraine : 4  United Kingdom : 14  
United States : 241  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          হৃদয়ের আঁচে পুড়ে যাওয়া দিনটি ঊনত্রিশ নভেম্বর,
হৃদয়ের কাছে না থাকা শ্রীরামপুরের সেই বদ্ধ ঘর।।

রাত শেষে একা থাকতে অভ্যস্ত আমার সুভাষ পল্লী তিন নম্বরে বাড়ি,
দক্ষিণ হাতিয়ারার এলাকার বাতাসে বিষ নেই;
আছে উত্তর চব্বিশ পরগনা এলাকায়।
তবু চিঠি আসে না ৭০০১৫৭ এর ডাকে।।

নির্লিপ্ত ধোয়ায় ওরা e-সভ্য সমাজে আমি তথ্য প্রযুক্তি কর্মী।
মৌমাছির ভিড়ে আমি অনাবিল, আমি ব্রাত্য।।

নিষিদ্ধ উপন্যাসের পাতার শেষ শব্দ চয়নের এক একটি অনুভূতি আমার শিরা ও ধমনীতে।
মাদকাসক্ত মন খুঁজে পায় নিজেকে অন্যদের সৃষ্টিতে।
তার একটু ছোট প্রচেষ্টা নিজের মতো করে লিপিবদ্ধ করা নিজের অনুভূতি ও অবসর।। 
                          
© কিশলয় এবং অর্ক ব্যানার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমি আমার চাহিদার রাত by Arka Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৮৩১
  • প্রকাশিত অন্যান্য লেখনী