পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস এসো পৌষ যেও না (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৮৮৭০ জন পড়েছেন।
পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস
এসো পৌষ যেও না  (পঞ্চম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

পূবেতে অরুণ উঠে   ফুলবনে ফুল ফুটে,
আসে এক শীতের সকাল,
রাত কাটে ভোর হয়, শীতল সমীর বয়,
রাঙা পথে চলে গরুপাল।

কুয়াশায় মুখ ঢাকা,সোনালী কিরণ মাখা,
পূবেতে অরুণ রবি হাসে।
খেজুরের রস ফুটে, চারিদিক মেতে উঠে,
নলেন গুড়ের গন্ধ ভাসে।

ছোট ছোট পাখিসব  তুলে নানা কলরব,
কিচির মিচির সুর তুলে।
রাঙাপথে সারি সারি চলিছে গরুর গাড়ি, 
এসে থামে অজয়ের কূলে।

চলে মালী ফুলবাগে,শীতের আমেজ লাগে
ফুল তুলে বাড়ি ফিরে যায়।
শীতের সকাল হলে কাঠের আগুন জ্বলে,
বসে সবে আগুন পোহায়।

এসো পৌষ যেও না শীত সহ্য হয়না
পৌষ মাসে পিঠে উত্সব।
নদীঘাটে মেলা বসে সকলেই সেথা আসে
শোনা যায় কত কলরব।

রচনাকাল : ২২/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 5  Europe : 4  France : 2  Germany : 8  India : 141  Ireland : 1  Japan : 2  Lithuania : 1  Malaysia : 1  
Morocco : 1  Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 16  Ukraine : 3  United Kingdom : 13  United States : 118  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 5  Europe : 4  France : 2  
Germany : 8  India : 141  Ireland : 1  Japan : 2  
Lithuania : 1  Malaysia : 1  Morocco : 1  Romania : 5  
Russian Federat : 3  Saudi Arabia : 16  Ukraine : 3  United Kingdom : 13  
United States : 118  Vietnam : 2  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস এসো পৌষ যেও না (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮৭৬২০
  • প্রকাশিত অন্যান্য লেখনী