পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস এসো পৌষ যেও না (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৯৩১১ জন পড়েছেন।
পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস
এসো পৌষ যেও না  (চতুর্থ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের আমেজ লাগে হৃদয়ে পুলক জাগে
পৌষ মাসে পিঠের পরব,
পথের তরুর শাখে কিচিমিচি সুরে ডাকে
পাখিদের শুনি কলরব।


নতুন চালের পিঠে খেতে খুব লাগে মিঠে,
দুধ চাঁছি নারকেল আর,
তিল গুড় খোয়া দিয়ে দুধের সাথে মিশিয়ে
পিঠে হয় বিবিধ প্রকার।


শীত সহ্য নাহি হয় উত্তরে হাওয়া বয়,
আগুন পোহাই কাঠ জ্বেলে,
কাজলা দিঘির পাড়ে তালগাছ সারে সারে
জেলে মাছ ধরে জাল ফেলে।


উত্তরে হাওয়া বয়, শীত সহ্য নাহি হয়
কনকনে শীত লাগে ভাই,
পৌষমাসে পুঠেপুলি গুড়ের সরু পিটুলি
সাধ জাগে দুধ সাথে খাই।


রচনাকাল : ২১/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 9  China : 17  Europe : 1  France : 2  Germany : 10  India : 187  Ireland : 2  Japan : 2  Lithuania : 1  
Romania : 6  Russian Federat : 2  Saudi Arabia : 16  Ukraine : 5  United Kingdom : 11  United States : 157  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 9  China : 17  Europe : 1  
France : 2  Germany : 10  India : 187  Ireland : 2  
Japan : 2  Lithuania : 1  Romania : 6  Russian Federat : 2  
Saudi Arabia : 16  Ukraine : 5  United Kingdom : 11  United States : 157  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস এসো পৌষ যেও না (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৩৭২৪১
  • শুভ জন্মদিন
  • santu
    santu
  • প্রকাশিত অন্যান্য লেখনী