পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস এসো পৌষ যেও না (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৩৪৮ জন পড়েছেন।
পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস
এসো পৌষ যেও না  (তৃতীয় পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষ এসেছে পিঠে পরব
বাংলার ঘরে ঘরে,
গুড়ের গন্ধে সকাল সন্ধে
পরাণ পাগল করে।


দুধের সাথে তিলের পিঠে
খেতে লাগে বেশ ভালো,
বনের ধারে কাঠ কুড়িয়ে
জ্বালাও আগুন জ্বালো।


পথের পাশে খেজুর গাছে
বেঁধেছে মাটির হাঁড়ি,
গাঁয়ের রাঙা মাটির পথে
ছুটছে গোরুর গাড়ি।


দিঘির ঘাটে বধূরা হাঁটে
কাঁখেতে কলসী রেখে,
কেহবা চলে আপন ঘরে
জল নিয়ে নদী থেকে।


অজয় ঘটে উত্তরে বয়
ঠাণ্ডা হিমেল হাওয়া,
মহুল বনে বাজিয়ে বাঁশি
মধুর সুরে গাওয়া।


শীতের দিনে পিয়াল বনে
বনটিয়া সব আসে,
প্রভাত বেলা অরুণ রাগে
পূবের অরুণ হাসে।


রচনাকাল : ২১/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 10  Europe : 3  France : 2  Germany : 9  India : 137  Iran, Islamic R : 1  Ireland : 3  Japan : 2  
Lithuania : 1  Romania : 6  Russian Federat : 2  Saudi Arabia : 14  Ukraine : 3  United Kingdom : 18  United States : 132  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 10  Europe : 3  
France : 2  Germany : 9  India : 137  Iran, Islamic R : 1  
Ireland : 3  Japan : 2  Lithuania : 1  Romania : 6  
Russian Federat : 2  Saudi Arabia : 14  Ukraine : 3  United Kingdom : 18  
United States : 132  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস এসো পৌষ যেও না (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৬৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী