পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস এসো পৌষ যেও না (প্রথম পর্ব) ।
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮১৬ জন পড়েছেন।
পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস
এসো পৌষ যেও না  (প্রথম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


পৌষমাস সংক্রান্তি
               মহা ধূমধাম,
পিঠে পুলি উত্সবে
            মেতে উঠে গ্রাম।



পৌষমাসে পিঠেপুলি
গুড় পিঠে সরুচুকুলি
খেজুর গুড় পিটুলি
              নাহিক বিরাম,

ভাপা পিঠে খায় সবে
              খুশি অবিরাম।
পিঠেপুলি উত্সবে
           মেতে উঠে গ্রাম।



সংক্রান্তি দিনে আজি
             নদীঘাটে ভিড়,
জন সমাগম হয়
             অজয়ের তীর।



নদীঘাটে স্নান করে,
গোরুর গাড়িতে চড়ে,
সকলেই চলে ঘরে
             ফাঁকা নদী তীর,

শীতল বাতাস বয়
               বহিছে সমীর।
শীতল সমীরে দোলে
               পাখিদের নীড়।



অজয়ের ঘাটে নামে
              সাঁঝের আঁধার,
শাল পিয়ালের বনে
              কালো চারিধার।


পূর্ণিমার চাঁদ ওঠে
গগনেতে তারা ফুটে
জোছনায় মাথা কুটে
           নদী দুই ধার,


শীতে কাঁপে ঠকঠক
            অজয়ের পাড়।
নদীজল কলকল
            বহে অনিবার।


রচনাকাল : ২১/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Canada : 6  China : 5  Europe : 3  France : 4  Germany : 9  India : 145  Kyrgyzstan : 1  Lao People : 1  Lithuania : 1  
Romania : 6  Russian Federat : 3  Saudi Arabia : 13  Spain : 1  Ukraine : 3  United Kingdom : 16  United States : 120  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Canada : 6  China : 5  Europe : 3  
France : 4  Germany : 9  India : 145  Kyrgyzstan : 1  
Lao People : 1  Lithuania : 1  Romania : 6  Russian Federat : 3  
Saudi Arabia : 13  Spain : 1  Ukraine : 3  United Kingdom : 16  
United States : 120  Vietnam : 4  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পৌষ পার্বণের ডাক.... এসেছে পৌষ মাস এসো পৌষ যেও না (প্রথম পর্ব) । by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৫১
  • প্রকাশিত অন্যান্য লেখনী