শূণ্য পিঞ্জর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২০১৮ জন পড়েছেন।
মায়ার বেড়ি ছিন্ন করে  উড়ে গেলি মোর পাখি
শোকানলে দহে অন্তর মম , রোদন ভরা দুই আঁখি।
জীবনটা যেন মোর মরুপ্রান্তর যতই এগিয়ে যাই
যেদিকে তাকাই দেখি তোর ছবি ,মরীচিকার পিছু ধাই।
চাঁদটা কেমন উদাস করুণ ,মেঘের আড়াল খোঁজে
মোর দুনয়ন খোঁজে তোরে শুধু লক্ষ তারার মাঝে।
তোরে না দেখে পোষ্যর চোখে করুণ কাতর দৃষ্টি
বোবা কান্না উথলে উঠে ঝরায় অশ্রু বৃষ্টি।
কদম গাছের হলুদ পাখিটার কন্ঠে রুদ্ধ গান
কার্ণিশে বসে কপোত ,শালিক ডেকে ডেকে হয়রান।
তোরে ছাড়া যে লাগেনা ভালো চাঁদিনী রাতের জোছনা
রুদ্র বীণা ধুলায় মলিন, উঠেনা সুরের মূর্ছনা।
যে ফুল ফুটতো তোর পরশে সাধের বাগিচায়
আজ তারা অকালে ঝরেছে ,ভ্রমর কেঁদে ফিরে যায়।
ডাকছে আকাশ বাউল বাতাস ঝরা পাতা ফুল দল
আয় ফিরে তুই সবার মাঝে ওরে প্রাণোচ্ছ্বল।
সহিতে পারিনা এ শোক যাতনা আয় বুকে ফিরে আয়
তোরে ছাড়া যারা বিবশ, বিষন্ন জীবনটা যেন খুঁজে পায়।

রচনাকাল : ২০/১/২০২১
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 7  Europe : 23  France : 6  Germany : 7  Hungary : 1  India : 182  Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 1  
Latvia : 1  Lithuania : 1  Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 20  Sweden : 59  Ukraine : 4  United Kingdom : 10  United States : 215  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 7  Europe : 23  France : 6  
Germany : 7  Hungary : 1  India : 182  Iran, Islamic R : 1  
Ireland : 2  Japan : 1  Latvia : 1  Lithuania : 1  
Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 20  Sweden : 59  
Ukraine : 4  United Kingdom : 10  United States : 215  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শূণ্য পিঞ্জর by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৫১৭৮১
  • প্রকাশিত অন্যান্য লেখনী