শব্দের ভাঁজ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ভাস্কর নস্কর
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুলাই
প্রকাশিত ২২ টি লেখনী ৪৮ টি দেশ ব্যাপী ২৩৭৭২ জন পড়েছেন।
আরোষ্ঠের ভাঁজে সুতোর যাতায়াত করতে দেখেছো,
মনের ভাঁজে জির্ণ পারদের গুঁড়ো দেখোনি।
সাদা পাথরের কত রঙ্গমঞ্চ দেখেছো,
নিষিক্ত আয়নার মূর্তি কখনো দেখোনি।
বিলাসিতার অচীন পাখি খাঁচায় থাকতে দেখেছো,
পরভৃতের ধীসক্তির শব্দে আজাদী খুঁজে পাওনি।
রঙিন শব্দের খেলায় মাতিয়ে রেখেছে তোমায়,
অভিশপ্ত কড়ি গোনায় বোবায় ধরেছে আমায়।
রচনাকাল : ২০/১/২০২১
© কিশলয় এবং ভাস্কর নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 5  China : 8  Europe : 21  France : 6  Germany : 7  Hungary : 2  India : 160  Japan : 1  Pakistan : 1  
Russian Federat : 6  Saudi Arabia : 19  South Africa : 1  Sweden : 60  Taiwan : 1  Ukraine : 2  United Kingdom : 12  United States : 131  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 5  China : 8  Europe : 21  
France : 6  Germany : 7  Hungary : 2  India : 160  
Japan : 1  Pakistan : 1  Russian Federat : 6  Saudi Arabia : 19  
South Africa : 1  Sweden : 60  Taiwan : 1  Ukraine : 2  
United Kingdom : 12  United States : 131  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          ভাস্কর নস্কর ৬ জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার মথুরাপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে পড়াশোনার সূত্রে তার কলকাতায় বসবাস।

তিনি বর্তমানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজী সাহিত্য নিয়ে স্নাতকোত্তর বিভাগে পাঠরত। ছোটবেলায় সাহিত্যের প্রতি অনুরাগ না থাকলেও দ্বাদশ শ্রেণীর শেষের দিক থেকে কলম ধরা শুরু করেন। গল্প, অণুগল্প, কবিতা, প্রবন্ধ তথা সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর লেখালিখির সৃজনশীলতা দৃষ্টান্তে আনার চেষ্টা করে চলেছেন উনি। কিছু ছোটো পত্র-পত্রিকায় লেখালেখির পাশাপাশি নানারকম অনলাইন পত্র-পত্রিকায় লেখালেখি করে থাকি।

তিনি ক্রিকেট ও ফুটবল খেলার পরম ভক্ত। 
                          
© কিশলয় এবং ভাস্কর নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শব্দের ভাঁজ by Bhaskar Naskar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৩৫৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী