অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি বইছে অজয় আপন বেগে (নবম পর্ব )
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯৬ টি দেশ ব্যাপী ৪৭১৯০২ জন পড়েছেন।
অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি 
বইছে অজয় আপন বেগে (নবম পর্ব )
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

সারি সারি গরুগাড়ি 
চলে নদীঘাটে,
বক ওড়ে সারি সারি
চাঁপাতলা মাঠে।

ঘাটে আসি গাড়ি থামে
গাড়ি হতে বধূ নামে
চলেছে আপন গ্রামে
একা পতির সাথে।
নদীপার হয়ে যায়
ঘোমটা দিয়ে মাথে।

অজয়ের নদীঘাটে
পড়ে আসে বেলা,
শালিকের দল এসে
নিত্য করে খেলা।

শালবন নদীবাঁকে
পাখি কিচিমিচি ডাকে
টিয়া আসে ঝাঁকে ঝাঁকে
জমে পাখিদের মেলা।
পশ্চিমেতে রবি ঢলে
শেষ দিবসের খেলা।

সোনালী আলোয় ভরে 
অজয়ের চর,
পশ্চিমে লুকায় রবি
বনের ভিতর।

সাঁঝের আঁধার নামে
দীপ জ্বলে গ্রামে গ্রামে
জোছনায় ধরাধামে
রাতি মনোহর।
রাতি কাটে ভোর হয়
অজয়ের চর।

রচনাকাল : ১৬/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 3  Europe : 2  France : 4  Germany : 3  India : 152  Iran, Islamic R : 1  Ireland : 1  Japan : 1  Latvia : 1  
Lithuania : 1  Romania : 5  Russian Federat : 4  Saudi Arabia : 14  Ukraine : 2  United Kingdom : 8  United States : 218  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 3  Europe : 2  France : 4  
Germany : 3  India : 152  Iran, Islamic R : 1  Ireland : 1  
Japan : 1  Latvia : 1  Lithuania : 1  Romania : 5  
Russian Federat : 4  Saudi Arabia : 14  Ukraine : 2  United Kingdom : 8  
United States : 218  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি বইছে অজয় আপন বেগে (নবম পর্ব ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪০৩২৩২
  • প্রকাশিত অন্যান্য লেখনী