আবির্ভাব
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৭৩ টি দেশ ব্যাপী ১০২০৬০ জন পড়েছেন।
কবিতাঃ আবির্ভাব
কলমেঃ সুজন কুমার রায়
 


 

কোথা থেকে এলে দর্শন দিলে, জীবন করলে ধন্য ,,,              
তুমি না এলে একাল সেকালে, থাকতাম অতি নগণ্য ...         
তাই তো খুজি চরণ পুজি, চাই যে পায়ে ঠাই ,,,                    
ভুলবো না কভু তুমি তো প্রভু, এছাড়া কিছু নাই ...               
তুমি বিনা আর নেইযে পাবার, জীবনে অতি আপন ,,,           
তোমার নামে পথ গমনে, করছি দিবস যাপন ...            
গুরু হয়ে তুমি জীবনের ভূমি, করতে দিলে চাষ ,,,                
ফলাতে সোনা হয়ে আনমনা, খুজি চলি বারমাস ...            
প্রণাম জানাই এতটুকু ঠাঁই, দিও গো রাঙা চরণে ,,,           
এখন না হয় চলি অসহায়, দেখা দিও প্রভু মরণে ...        
হয়ে দিশেহারা জীবনের ধারা, যাক না স্রোতে ভেসে ,,,          
খুঁজে নেবো প্রভু যন্ত্রণা তবু, বরণ করবো হেসে ...             
তব পদতলে উদ্ধারকালে, একটু জায়গা চাই ,,,              
জগতের মাঝে আমার কাছে, তুমি ছাড়া কিছু নাই ...           
আছে কষ্ট যত হোক না শত, আর যত পাপ তাপ ,,,           
কবে কোনরূপে উদ্ধাবিরে, হবে তোমার আবির্ভাব ...        
রচনাকাল : ১৩/১/২০২১
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 11  China : 3  Europe : 1  France : 4  Germany : 8  India : 169  Indonesia : 1  Japan : 2  Lithuania : 1  Romania : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 21  Sweden : 72  Ukraine : 1  United Kingdom : 14  United States : 172  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 11  China : 3  Europe : 1  France : 4  
Germany : 8  India : 169  Indonesia : 1  Japan : 2  
Lithuania : 1  Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 21  
Sweden : 72  Ukraine : 1  United Kingdom : 14  United States : 172  
Vietnam : 3  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আবির্ভাব by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৮৫৭৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী