অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি বইছে অজয় আপন বেগে (ষষ্ঠপর্ব )
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩১৭২ জন পড়েছেন।
অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি
বইছে অজয় আপন বেগে (ষষ্ঠপর্ব )
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদীর ধারা
                    বয়ে চলে অবিরাম,
দিবানিশি বয়ে চলে
                   নদী নাহিক বিরাম।


অজয়ের নদীজল
বয়ে চলে কলকল
দিবারাতি অবিরল
                    বয়ে চলে অবিশ্রাম
অজয়ের জলে পুষ্ট
                   খেতমাঠ সারাগ্রাম।
অজয় নদীর ধারা
                   বয়ে চলে অবিরাম।


দুইপারে গাছপালা
                অজয় নদীর বাঁকে,
শাল পিয়ালের বনে
               পাখি উড়ে ঝাঁকেঝাঁকে,


অজয়ের নদীচরে,
শালিকেরা খেলা করে
জলে বক মাছ ধরে
                 গাছে গাছে পাখি ডাকে,
শাল পিয়ালের বন
                  অজয় নদীর বাঁকে।


বেলা পড়ে আসে যবে
                  অজয়ের ঘাটে,
পশ্চিম দিগন্তে লাল
                 সূর্য বসে পাটে।

দীপ জ্বলে গ্রামে গ্রামে
রাঙা মাটি পথ বামে
সাঁঝের আঁধার নামে
                  কাঁকন তলার মাঠে।
থেকে থেকে শেয়ালেরা
                 ডেকে উঠে মাঝরাতে।
রচনাকাল : ৩/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 5  China : 4  Europe : 2  France : 3  Germany : 8  India : 146  Ireland : 2  Lithuania : 1  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 3  Saudi Arabia : 10  Ukraine : 3  United Kingdom : 12  United States : 140  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 5  China : 4  Europe : 2  
France : 3  Germany : 8  India : 146  Ireland : 2  
Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 3  
Saudi Arabia : 10  Ukraine : 3  United Kingdom : 12  United States : 140  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি বইছে অজয় আপন বেগে (ষষ্ঠপর্ব ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮২৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী