অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি বইছে অজয় আপন বেগে (পঞ্চম পর্ব )
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩৩২৩ জন পড়েছেন।
অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি
বইছে অজয় আপন বেগে (পঞ্চম পর্ব )
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


সোনার রবি কিরণ ছড়ায়
                   অজয় নদীর চরে,
তরুর শাখে পাখিরা ডাকে
                  পরাণ পাগল করে।


অজয়ের নদীজল,
বয়ে চলে কলকল
শালিকের কোলাহল
                  বক বসে রয় চরে,
গাঁয়ের বধূ নাইতে আসে
                রাঙা মাটিপথ ধরে।
সোনার রবি কিরণ ছড়ায়
                অজয় নদীর চরে।



গরুর গাড়ি আসছে ধেয়ে
                  অজয় নদীর ঘাটে,
দুই ধারেতে গাঁয়ের চাষী
               কাস্তে নিয়ে ধান কাটে।


বেলা যেই আসে পড়ে
চাষী সবে ফিরে ঘরে,
সূর্য লুকায় নদীর চরে
                  কাঁকন তলার মাঠে,
গরুর গাড়ি আসছে ধেয়ে
                  অজয় নদীর ঘাটে।


জোছনা ঝরে নদীর চরে
                  গগনেতে চাঁদ উঠে,
সানাই বাজে দূরে কোথাও
                 অজস্র তারকা ফুটে।


অজয় নদীর বাঁকে,
রাতে নিশাচর ডাকে
দূরেতে শেয়াল হাঁকে
                রাত মরে মাথা কুটে,
অরুণ রাগে তপন জাগে
               পূব দিকে রবি উঠে।
রচনাকাল : ৩/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 6  Europe : 26  France : 2  Germany : 8  India : 147  Ireland : 1  Japan : 1  Lithuania : 1  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 7  Saudi Arabia : 16  Ukraine : 3  United Kingdom : 15  United States : 140  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 6  Europe : 26  France : 2  
Germany : 8  India : 147  Ireland : 1  Japan : 1  
Lithuania : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 7  
Saudi Arabia : 16  Ukraine : 3  United Kingdom : 15  United States : 140  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি বইছে অজয় আপন বেগে (পঞ্চম পর্ব ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫৫৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী