হোক নতুনের জয়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ৬৯১০৩ জন পড়েছেন।
বছর শেষে আসে নতুন বছর
আরও এক  নতুন অধ্যায়
 জীবন খাতার ।
নতুন দিন,নতুন মুহূর্ত,নতুন আশা
শত শত হৃদয়ে জাগ্রত হোক 
অফুরন্ত ভালোবাসা।
নতুন স্বপ্ন,নতুন সূর্য,নতুন প্রকৃতি
জেগে উঠুক নতুন প্রাণ,
হোক যত মহামারী 
আর 
অশুভের অবসান। 
হোক সুন্দরের জয়
যা কিছু সত্য তাই
 যেনো হয় অক্ষয়।
নিত্য হোক নব সৃষ্টি
অজ্ঞানতার আঁধার থেকে
পৃথিবী আজ খুঁজে পাক
নতুন কিরণে
নব দৃষ্টি।।


রচনাকাল : ৩১/১২/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 16  Europe : 1  France : 7  Germany : 8  India : 184  Japan : 3  Russian Federat : 5  Saudi Arabia : 17  Sweden : 38  
Ukraine : 2  United Kingdom : 14  United States : 230  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 16  Europe : 1  France : 7  
Germany : 8  India : 184  Japan : 3  Russian Federat : 5  
Saudi Arabia : 17  Sweden : 38  Ukraine : 2  United Kingdom : 14  
United States : 230  
কবি পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হোক নতুনের জয় by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০০৯৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী