অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি বইছে অজয় আপন বেগে (দ্বিতীয় পর্ব )
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৮৬ টি দেশ ব্যাপী ৪০৭৪৮৩ জন পড়েছেন।
Lakshman Bhandary
অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি
বইছে অজয় আপন বেগে (দ্বিতীয় পর্ব )
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ের পাশে বহিছে অজয়,
পথ বাঁকে ফুলশাখে ফুল ফুটে রয়।
পূবেতে অরুণ উঠে
ফুলবনে ফুল ফুটে,
বাসি ফুল ভূমে লুটে
                     প্রভাত সময়,
অজয়ের জলধারা কল কল বয়।
আমার গাঁয়ের পাশে বহিছে অজয়।


অজয় নদীর ধারা আঁকাবাঁকা চলে,
ছল ছল কল কল কত কথা বলে।
বক বসে নদীচরে
ছোট পুঁটিমাছ ধরে
বেলা যেই আসে পড়ে
                   অপরাহ্ন হলে,
দিবসের শেষে সূর্য যায় অস্তাচলে।
অজয় নদীর ধারা আঁকাবাঁকা চলে।


সাঁঝের আঁধার নামে অজয়ের চরে,
জ্বলে দীপ সন্ধ্যা হলে প্রতি ঘরে ঘরে।
সুশীতল নদীতীর
চাঁদ উঠে পঞ্চমীর
বহিছে অজয় নীর
                 দিবানিশি ধরে,
জোছনায় নদীজল ঝিকিমিকি করে।
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে।
রচনাকাল : ২৫/১২/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 4  Europe : 2  France : 3  India : 103  Ireland : 3  Romania : 5  Russian Federat : 7  Sweden : 66  Ukraine : 3  
United Kingdom : 7  United States : 113  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 4  Europe : 2  France : 3  
India : 103  Ireland : 3  Romania : 5  Russian Federat : 7  
Sweden : 66  Ukraine : 3  United Kingdom : 7  United States : 113  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি বইছে অজয় আপন বেগে (দ্বিতীয় পর্ব ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১১৫৬৪৭০
  • প্রকাশিত অন্যান্য লেখনী