অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি বইছে অজয় আপন বেগে (প্রথম পর্ব )
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৫১৮১ জন পড়েছেন।
অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি
বইছে অজয় আপন বেগে (প্রথম পর্ব )
কলমে: লক্ষ্মণ ভাণ্ডারী


বইছে অজয় নদী
                    গ্রাম সীমানায়,
দিবানিশি জলধারা
                    বয়ে চলে যায়।
ধানকাটা হলো সারা
অজয়ের জল ধারা
বইছে পাগল পারা
                     আপন ধারায়।
গগনেতে শঙ্খচিল
                    উড়িয়া বেড়ায়।
বইছে অজয় নদী
                    গ্রাম সীমানায়।
          

নদীতটে বটগাছে
                   পাখিদের বাসা,
দূরে মাঠে দলে দলে
                   ধান কাটে চাষা।
অজয় নদীর চরে
দেখি সারাদিন ধরে
সাঁওতাল দলে দলে
                     বাজায় ধামসা।
স্নান করে দেখি কেহ
                    ছড়ায় বাতাসা।
মাঠে মাঠে দলে দলে
                   ধান কাটে চাষা।



সন্ধ্যা নামে দূরগ্রামে
                   ধূপ দীপ জ্বলে,
সাঁঝের আঁধার নামে
                   অজয়ের জলে।
পূর্ণিমার চাঁদ উঠে
অজস্র তারারা ফুটে
জোছনায় ফুটফুটে
                    নদী বয়ে চলে।
সারারাতি আনমনে
                   কত কথা বলে।
আপন খেয়ালে নদী
                    শুধু বয়ে চলে।


রচনাকাল : ১৯/১২/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 4  Europe : 25  France : 4  Germany : 8  India : 168  Ireland : 5  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 7  
Saudi Arabia : 14  Singapore : 1  Sweden : 20  Ukraine : 4  United Kingdom : 11  United States : 134  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 4  Europe : 25  France : 4  
Germany : 8  India : 168  Ireland : 5  Pakistan : 1  
Romania : 5  Russian Federat : 7  Saudi Arabia : 14  Singapore : 1  
Sweden : 20  Ukraine : 4  United Kingdom : 11  United States : 134  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি বইছে অজয় আপন বেগে (প্রথম পর্ব ) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩৩৭২১
  • প্রকাশিত অন্যান্য লেখনী