অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮০৭ জন পড়েছেন।
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (দশম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


অঘ্রানে ধানের খেতে চাষী কাটে ধান,
রাশি রাশি কাটে ধান হরষিত প্রাণ।
ধান কাটে আঁটি বাঁধে কত কাজে তাড়া,
নবান্নের উত্সবে মাতে গ্রাম সারা।


আতপের পরমান্ন দুধের পায়েস,
একসাথে বসে খায খেতে লাগে বেশ।
খেত হতে চাষী ভাই মুট আনে ঘরে,
নব বস্ত্র ঢাকা দিয়ে রাখে গাছ পরে।


অঘ্রানে ধানের খেতে দিবা অবসানে,
লুকায় অরুণ রবি পশ্চিমের পানে।
সাঁঝের আঁধার নামে কাঁটা ঝোপঝাড়ে,
পূর্ণিমার চাঁদ হাসে পদ্ম দিঘি পাড়ে।


ফুটফুটে জোছনায় অজয়ের ঘাটে,
দূরে শেয়ালেরা হাঁকে চাঁপাডাঙা মাঠে।
রাত কাটে ভোর হয় পূবের আকাশে,
নতুন সকাল হয় সোনা রবি হাসে।
রচনাকাল : ১২/১২/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 3  China : 12  Congo : 1  Europe : 22  France : 5  Germany : 11  India : 154  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 22  Sweden : 19  Ukraine : 4  United Kingdom : 16  United States : 135  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 3  China : 12  Congo : 1  
Europe : 22  France : 5  Germany : 11  India : 154  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 22  Sweden : 19  
Ukraine : 4  United Kingdom : 16  United States : 135  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৪৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী